বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন ফাডনবিশ

ফের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন ফাডনবিশ

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইয়ের আজাদ ময়দানে ৫০ হাজার মানুষের উপস্থিতিতে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন। ফাডনবিশ এ নিয়ে তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। খবর এনডিটিভির। সব জল্পনা শেষে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে ও এনসিপি নেতা অজিত পাওয়ার। শিন্ডে ছিলেন বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী। ভোটের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রিত্ব ধরে রাখার দাবিতে তিনি অনড় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ১০ দিনের টানাপোড়েন শেষে ফাডনবিশের অন্যতম ডেপুটি হিসেবে মন্ত্রিসভায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। অজিত পাওয়ার এ নিয়ে ষষ্ঠবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী হলেন। বিধানসভা নির্বাচনে বিজেপি ১৪৫ আসনে প্রার্থী দিয়ে জিতেছে ১৩২টি। এমন বিস্ময়কর ফল এ রাজ্যে আগে কখনো হয়নি। শিবসেনা শিন্ডে জয় পান ৫৭টিতে এবং এনসিপি জয়ী হয় ৪১ আসনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুসহ বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও এনডিএ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বলিউড তারকা শাহরুখ খান, সালমান খান, মাধুরী দীক্ষিত, ক্রিকেটার শচীন তেন্ডুলকারসহ বিনোদন ও ক্রীড়া জগতের তারকারা। তবে বিরোধী দল কংগ্রেস, শিবসেনা (উদ্ধব) ও এনসিপি (এসপি) নেতারা এ অনুষ্ঠানে যোগ দেননি। বিরোধীদের অভিযোগ, নির্বাচনী কমিশনের সক্রিয় সহযোগিতায় ইভিএমে কারচুপি করে বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট ভোটে জিতেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

গ্রামীণ বাংলার স্বাদ-সংস্কৃতির আয়োজনে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

‘ইরান ছাড়া লেবাননে স্থায়ী শান্তি সম্ভব নয়’

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

দুদককে বাঁচিয়ে রাখতে হবে: বিদায়ী মহাপরিচালক

বিশ্বকাপের মধ্যেও জুলাইয়ের হলিউড উন্মাদনা

নবম পে স্কেল: শতভাগ মূল বেতনসহ সরকারের কাছে দুই প্রস্তাব

১০

নতুন কর্মসূচি ঘোষণা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

১১

‘ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু ডোনাল্ড ট্রাম্প’

১২

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৩

যৌন সম্পর্কের ঘটনায় অ্যান্ড্রুর ‘পিৎজা এক্সপ্রেস অ্যালিবাই’ নিয়েও হয়েছে তদন্ত

১৪

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৮

১৫

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রীর

১৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৭

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

১৮

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

১৯

বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

২০
X