বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ
ইউক্রেন যুদ্ধ

রুশ বহরে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সারমত

রুশ ক্ষেপণাস্ত্র সারমত। ছবি: ওয়ারশ ইনইস্টিটিউট
রুশ ক্ষেপণাস্ত্র সারমত। ছবি: ওয়ারশ ইনইস্টিটিউট

রাশিয়ার সামরিক বাহিনীর বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এক বিবৃতিতে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান ইয়ুরি বোরিসভ জানান, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সারমত নামের এই ক্ষেপণাস্ত্রগুলোকে যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।

আরএস-২৮ মডেলের ক্ষেপণাস্ত্রটি ১০ টন পর্যন্ত ওজনের একটি এমআইআরভিইড ওয়ারহেড উত্তর ও দক্ষিণ মেরুর যে কোনো স্থানে পৌঁছে দিতে সক্ষম। ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এই অস্ত্রের কারণে রাশিয়ার শত্রুদের যে কোনো হুমকির ক্ষেত্রে দুবার ভাবতে হবে।

ভূগর্ভে সংরক্ষিত প্রতিটি সারমত ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১৫টি পরমাণু ওয়ারহেড বহন করতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সারমত একসঙ্গে সর্বোচ্চ ১০টি ওয়ারহেড বহন করতে পারবে। ন্যাটো জোটে ‘সাতান’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রকে কম সময়ের মধ্যে হামলার জন্য প্রস্তুত করা যায়। যার কারণে একে শনাক্ত করে ভূপাতিত করতে বেশি সময় পাওয়া যায় না।

প্রায় ২০০ টন ওজনের এই ক্ষেপণাস্ত্র ১৮ হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। ২০২২ সালের এপ্রিলে মস্কো থেকে ৮০০ কিলোমিটার দূরে প্লেসেটস্ক এলাকায় প্রথম সারমতের সফল পরীক্ষা চালানো হয়েছিল। আশির দশকের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিডএমবি) ব্যবস্থার বদলে এই সারমত ক্ষেপণাস্ত্র বানায় রাশিয়া।

এ বিষয়ে হোয়াইট হাউসের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়া তাদের বহরে এই ক্ষেপণাস্ত্র সক্রিয় করেছে কি না, তা নিশ্চিত করে বলার অবস্থানে তিনি নেই। গত ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার কাছে যেসব অত্যাধুনিক অস্ত্র রয়েছে তার মধ্যে সারমত অন্যতম। এটি শিগগির মোতায়েন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১০

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

১১

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১২

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১৩

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১৪

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৫

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৬

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৭

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৮

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৯

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

২০
X