বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনায় সমর্থন মাত্র ১৭ ভাগ মার্কিনির

রয়টার্সের প্রতিবেদন
ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনায় সমর্থন মাত্র ১৭ ভাগ মার্কিনির

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই গ্রিনল্যান্ডকে অধিগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে আসছেন। গত বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠকের পরও তিনি গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপর গতকাল তিনি বলেন, গ্রিনল্যান্ড দখলের এখনই সময়। ট্রাম্পের এমন ইচ্ছার ব্যাপারে তার দেশের জনগণের অবস্থান কী? জনমত জরিপ কী বলছে?

জনমত জরিপ: চলতি সপ্তাহে রয়টার্স/ইপসোস একটি জনমত জরিপ পরিচালনা করেছে। জরিপ অনুযায়ী, মার্কিন জনগণের মধ্যে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকে সমর্থন দেওয়া মানুষের সংখ্যা প্রতি পাঁচজনে একজনেরও কম। সংবাদমাধ্যমটি বলছে, ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনায় সমর্থন রয়েছে মাত্র ১৭ ভাগ মার্কিনির।

আর প্রতি ১০ জনের একজন মনে করেন, এটি করতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করা উচিত। তবে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার করা উচিত কি না, সেই প্রশ্নে মার্কিন জনগণের মধ্যে মতভেদ কম। একইভাবে বিশ্বজুড়ে সামরিক শক্তি ব্যবহারে ট্রাম্পের আগ্রহ নিয়েও কম মতভেদ দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নিয়ে যাওয়ার এক সপ্তাহের একটু বেশি সময় পর জরিপটি পরিচালিত হয়েছে।

এরপর কী: গ্রিনল্যান্ডের বাসিন্দারা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বেগের মধ্যে আছেন। দ্বীপটির নেতারা ডেনমার্কের সঙ্গে ঐক্যের ওপর জোর দিয়েছেন।

ডেনমার্ক কর্তৃপক্ষ বলেছে, বিশ্বের সবচেয়ে বড় এ দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে আরও বড় পরিসরে ও স্থায়ীভাবে ন্যাটোর উপস্থিতি বজায় রাখার ব্যাপারে তাদের পরিকল্পনা আছে।

গত বৃহস্পতিবার ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডে কিছু সংখ্যক সেনা পাঠিয়েছে। ট্রাম্প জোর করে ওই ভূখণ্ড দখলের সম্ভাবনাও উড়িয়ে দেননি। হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েনের বিষয়টি ট্রাম্পের চিন্তাভাবনায় কোনো প্রভাব ফেলবে না।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X