বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১২:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ
প্রিয়াঙ্কার টুইট

উদ্ধত মোদি সরকার বেশিদিন টিকতে পারবে না

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ‘অহংকারী ও উদ্ধত’ বলে অভিহিত করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, জনশক্তির সামনে এ উদ্ধত সরকার বেশিদিন টিকতে পারবে না। ভারতের গুজরাট হাইকোর্ট মানহানির মামলায় রাহুল গান্ধীর আবেদন খারিজ করার পর দীর্ঘ এক টুইটে তিনি এ মন্তব্য করেন। খবর পিটিআইর।

টুইটে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘সত্যের জয় হবেই। জনতার কণ্ঠস্বর জিতবে। রাহুল এই অহংকারী সরকারের বিরুদ্ধে সত্য ও জনতার স্বার্থে লড়াই করছেন। শেষ পর্যন্ত সত্যের জয় হবে। জনতার আওয়াজ জিতবে।’

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকের এক জনসভায় চুরি প্রসঙ্গে নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদির নাম উচ্চারণ করে রাহুল জানতে চেয়েছিলেন, ‘চোরদের পদবি কেন মোদি হয়?’ ওই মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় গুজরাটের সুরাট জেলার ম্যাজিস্ট্রেট আদালত রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন। সেই রায় স্থগিত রাখতে রাহুলের আবেদন প্রথমে জেলা দায়রা আদালত খারিজ করেন। শুক্রবার তা খারিজ করে সাজা বহাল রাখেন গুজরাট হাইকোর্টও। রায় স্থগিত রাখা হলে রাহুল তার লোকসভার খারিজ হওয়া সদস্যপদ ফেরত পেতেন। রাহুলের আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলনে বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন।

রায়ের পর প্রিয়াঙ্কা সরাসরি আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে। হিন্দি সাহিত্যের প্রসিদ্ধ কবি, লেখক, শিক্ষাবিদ ও স্বাধীনতাসংগ্রামী রামধারী সিং ‘দিনকর’-এর বিখ্যাত ‘পরশুরামের প্রতীক্ষা’ কবিতার একটি স্তবক উদ্ধৃত করে টুইটে তিনি লেখেন, ‘অহংকারী সরকার জনতার স্বার্থের কথা তুলতে দিতে চায় না। মানুষের জীবন আরও সুন্দর করে তোলার কথা কেউ বলুক, তা চায় না। মূল্যবৃদ্ধি নিয়ে কেউ সরব হোক, চায় না। তারা চায় চাকরির প্রসঙ্গ যেন উচ্চারিত না হয়। কৃষক, শ্রমিক, নারীদের মঙ্গলের কথা কেউ যেন না তোলে। বিরোধীদের চুপ করিয়ে রাখতে উদ্ধত সরকার সাম, দাম, দণ্ড, ভেদ, ছলচাতুরী ও কপটতার আশ্রয় নিচ্ছে।’ প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কিন্তু সত্য, সত্যাগ্রহ ও জনশক্তির সামনে অহংকার বেশি দিন টিকতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১০

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১১

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১২

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৩

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

১৪

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১৫

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

১৬

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

১৮

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

১৯

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

২০
X