বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০১:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ
উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের বিমানে গুলি চালানো হবে

যুক্তরাষ্ট্রের বিমানে গুলি চালানো হবে

উত্তর কোরিয়া অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান সে দেশের আকাশসীমা লঙ্ঘন করছে। এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ ধরনের গোয়েন্দা বিমান তারা গুলি করে ভূপাতিত করবে। যুক্তরাষ্ট্র এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে উত্তরের অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। খবর বিবিসি ও আলজাজিরার।

গতকাল সোমবার কেসিএনএ প্রকাশ করা এক বিবৃতিতে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উসকানিমূলক সামরিক পদক্ষেপ কোরীয় উপদ্বীপকে পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। তাদের ওপর নজরদারির জন্য যুক্তরাষ্ট্র নজরদারি বিমান ও ড্রোন ব্যবহার করছে। এতে আরও বলা হয়, কোরীয় উপদ্বীপের কাছে পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে ওয়াশিংটন উত্তেজনা বাড়িয়ে তুলছে। কোরিয়ার পূর্ব দিকের সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কৌশলগত নজরদারি বিমান গুলি করে ভূপাতিত করার মতো কোনো শোচনীয় দুর্ঘটনা ঘটবে না—এমন কোনো নিশ্চয়তা দিতে পারছি না।

বিবৃতিতে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণের সীমান্তে এবং উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের বিমান গুলি করে নামানো বা বাধা দেওয়ার মতো অতীতের ঘটনাও উল্লেখ করা হয়। উত্তর কোরিয়া প্রায়ই উপদ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের নজরদারি বিমান সম্পর্কে অভিযোগ করে এসেছে।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের দাবি সত্য নয়। যুক্তরাষ্ট্রের বিমান নজরদারি সরঞ্জামগুলো কোরীয় উপদ্বীপের চারপাশে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১০

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১১

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১২

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৩

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৪

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৭

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৮

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৯

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

২০
X