নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

নীলফামারীতে আনন্দময়ী কালী মন্দিরের শতবর্ষ উদযাপন

নীলফামারীর শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরের শতবর্ষপূর্তিতে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি : কালবেলা
নীলফামারীর শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরের শতবর্ষপূর্তিতে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ছবি : কালবেলা

নীলফামারীতে নানা আয়োজনে পালিত হচ্ছে শ্রীশ্রী আনন্দময়ী কালীমাতা মন্দিরের শতবর্ষপূর্তি। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় মন্দির চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে মন্দির চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

শ্রীশ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে সভায় সহসভাপতি দেবাশীষ মজুমদার বাবলা, সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সনৎ কুমার দাস প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা শেষে মন্দির পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪৬ ব্যক্তিকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে সেখানে ধর্মসভা ও রামায়ণ কীর্তন পরিবেশিত হয়।

শ্রীশ্রী আনন্দময়ী কালীমাতা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা জানান, মন্দিরের শতবর্ষ পূর্তি উপলক্ষে তিন দিনের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পূজা-অর্চনা, চণ্ডীপাঠ, সমবেত প্রার্থনা, বৃক্ষরোপণ, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, দ্বীপদান, শ্যামা সংগীত, ভক্তিমূলক গান, নৃত্যানুষ্ঠান পরিবেশন। বৃহস্পতিবার শুরু হওয়া আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটবে শনিবার সন্ধ্যায় রামায়ণ কীর্ত্তনের মধ্য দিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১০

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১১

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১২

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১৩

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১৪

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৭

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৮

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৯

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

২০
X