প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৪:২৯ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার আসনে ৫০ বছর পর ভাসল নৌকা

বগুড়া-৭
খালেদা জিয়ার আসনে ৫০ বছর পর ভাসল নৌকা

বিএনপির ‘দুর্গ’ বলে পরিচিত বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন। কারণ, এটি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। যে কারণে দলটির নেতাকর্মীরা মনে করেন, গাবতলী জিয়া পরিবারের জন্য ‘সংরক্ষিত’ নির্বাচনী এলাকা। দলের চেয়ারপারসন খালেদা জিয়া বারবার এ আসন থেকেই নির্বাচন করেছেন। বিএনপিবিহীন এবারের নির্বাচনে এখানে জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী। এর মধ্য দিয়ে ৫০ বছর পর গাবতলী-শাজাহানপুরে পাল তুলে ভাসল নৌকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু ৯১ হাজার ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির এটিএম আমিনুল ইসলাম সরকার পিন্টু। তিনি লাঙ্গল প্রতীকে ৬ হাজার ৮০১ ভোট পেয়েছেন। বিএনপির দখলে থাকা আসনটিতে পাঁচ দশক পর নৌকার কোনো প্রার্থী জয় পেলেন। এর আগে ১৯৭৩ সালের প্রথম নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের মোস্তাফিজার রহমান পটল। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ২৫৮ জন। এর মধ্যে এবার ভোট পড়েছে ১ লাখ ১২ হাজার ৪৫১টি। বাতিল হয়েছে ৪ হাজার ৪৪৪টি।

ভোটের ফলে দেখা গেছে, ১৯৯১ সালে এ আসনে প্রথম প্রার্থী হয়ে খালেদা জিয়া পান ৮৩ হাজার ৮৫৪ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী টিএম মুসা পেস্তা পেয়েছিলেন ২৪ হাজার ৭৬০। ১৯৯৬ সালের নির্বাচনে খালেদা জিয়া ভোট পান ১ লাখ ৭ হাজার ৪১৪ এবং আওয়ামী লীগের প্রার্থী ওয়ালিউল হক বিলু মাস্টার ২৫ হাজার ২৭৬। ২০০১-এ খালেদা জিয়া পান ১ লাখ ৪৭ হাজার ৫২২ ভোট, আর আওয়ামী লীগের কামরুন্নাহার পুতুল ৩৫ হাজার ৬২৬ ভোট পেয়েছিলেন। ২০০৮-এর নির্বাচনে খালেদা জিয়ার ধানের শীষ প্রতীকে পড়ে ২ লাখ ৩২ হাজার ৭৬১ ভোট। আর মহাজোটের মুহম্মাদ আলতাফ আলীর লাঙ্গল প্রতীক পেয়েছিল ৯২ হাজার ৮৩৩ ভোট।

এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় মহাজোট সরকারের শরিক দল জাতীয় পার্টির অ্যাডভোকেট আলতাফ আলী নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও এ আসনটিতে আইনি জটিলতায় বিএনপির প্রার্থী শূন্য হয়। তখন স্বতন্ত্র রেজাউল করিম বাবলু বিএনপির সমর্থিত প্রার্থী—এমন গুজব তুলে বিপুল ভোটে বিজয়ী হন।

এবারের নির্বাচনে এ আসনে মোট ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু, জাতীয় পার্টির এটিএম আমিনুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের ডা. মেহেরুল আলম মিশু, জাতীয় সমাজতান্ত্রিক দলের আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির (জেপি) আব্দুল মজিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এনামুল হক, ন্যাশনাল পিপলস পার্টির ফজলুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের রনি এবং স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের নজরুল ইসলাম মিলন, চার্জার লাইট প্রতীকের আমজাদ হোসেন, কেটলি প্রতীকের নজরুল ইসলাম, ঈগল প্রতীকের সরকার বাদল ও ট্রাক প্রতীকের রেজাউল করিম বাবলু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X