চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১১:১২ এএম
প্রিন্ট সংস্করণ

লাখ টাকা পেয়ে ফেরত হরিজন সোনিয়া বাঁশফোড়ের মহত্ত্ব

লাখ টাকা পেয়ে ফেরত হরিজন সোনিয়া বাঁশফোড়ের মহত্ত্ব

হরিজন সম্প্রদায়ের নারী সোনিয়া বাঁশফোড়। ১৫ বছর ধরে দর্শনা বন্দরে একটি পাবলিক টয়লেট লিজ নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করেন। সারা দিনে আয় ৩০০ থেকে ৪০০ টাকা। অভাব আছে, আছে চাহিদা। তবে নেই লোভ আর পরের সম্পদের প্রতি মোহ। টয়লেটে এক ব্যক্তির ফেলে যাওয়া ১ লাখ টাকা পেয়ে ওই ব্যক্তিকে ফেরত দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার দুপুরে দর্শনা বন্দরে বেড়াতে আসেন মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি বাজারের বীজ ব্যবসায়ী ও শিক্ষক হাফিজুর রহমান। তিনি সোনিয়ার লিজ নেওয়া টয়লেটে যান। পরে ভুল করে ব্যাগ ফেলে চলে যান। প্রায় আধা ঘণ্টা পর স্মরণ হয় তার। ব্যাগে ছিল ১ লাখ টাকা। এরই মধ্যে সোনিয়া বাঁশফোড় যত্ন করে ব্যাগটি তুলে রাখেন। এরপর হাফিজুর রহমান এলে তাকে ব্যাগটি ফেরত দেন। ব্যাগ খুলে পুরো টাকা বুঝে পেয়ে বিস্মিত হন ব্যাগের মালিক।

হাফিজুর রহমান বলেন, ব্যাগে টাকা নিয়ে চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়িয়ায় যাচ্ছিলাম বীজ কিনতে। পথে দর্শনা বন্দরে এসেছিলাম দেখার জন্য। এরপর টয়লেটে যাই। সেখানে ব্যাগটি ফেলে যাই। ২০ থেকে ২৫ মিনিট পর ব্যাগের কথা মনে পড়লে ছুটে আসি। এই দিদি যে মহত্ব দেখিয়েছেন তাতে আমি অভিভূত।

টাকাসহ ব্যাগটি প্রকৃত মালিকের হাতে ফেরত দিয়ে খুশি সোনিয়া বাঁশফোড়। সোনিয়া বলেন, টয়লেটে কাজ করি। এটা আমার রুটি-রুজি। ব্যাগ আর টাকাতো উনার। এটা আমি নেব কেন! আমি তুলে রেখেছি। এরপর ফেরত দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১০

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১১

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৩

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৪

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৫

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৬

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৭

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৮

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৯

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

২০
X