কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০২:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীকে কটূক্তি সহ্য করতে পারিনি শামীম ওসমান

প্রধানমন্ত্রীকে কটূক্তি সহ্য করতে পারিনি শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, কিছু মানুষ বাংলাদেশ থেকে আমেরিকার মতো একটা সভ্য দেশে এসেও সভ্যতাটা শেখেনি। আমেরিকার মতো একটি সভ্য দেশে যে ঘটনাটি ঘটিয়েছে, সেটা অবশ্যই দুঃখজনক। তবে তাদের নেতা তাদের যে শিক্ষা দিয়েছেন, তাদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। আমেরিকার জ্যাকসন হাইটসে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন শামীম ওসমান। ঘটনার পর থেকে শামীম ওসমানের হোয়াটস অ্যাপে বার্তা পাঠিয়ে গণমাধ্যম কর্মীরা ঘটনার ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চান। গত শনিবার রাতে এক ভয়েস মেসেজে শামীম ওসমান তার প্রতিক্রিয়ায় আরও বলেন, আমি ওখানে একাই ছিলাম। আমার সঙ্গে আমার এক ছোট ভাই ছিল, সে গাড়ি চালাচ্ছিল। আমি হয়তো গাড়ি থেকে নামতাম-ই না। তারা যদি শুধু আমাকে গালি দিত, তাহলে আমি তাদের সামনে-ই যেতাম না। যখন তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করেছে, তখন আমাকে নামতেই হয়েছে। কারণ আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। শামীম ওসমান বলেন, এ বিষয় নিয়ে আমাদের নারায়ণগঞ্জসহ সব জায়গায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করব, এতে আমাদের উত্তেজিত হওয়ার কিছু নেই। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমাদের নেত্রী আমাদের এই শিক্ষা দেননি। তাই সবাইকে শান্ত থাকার অনুরোধ করব এবং দয়া করে আরেকটি অনুরোধ করব, এই বিচারের ভার জনগণের কাছেই ছেড়ে দেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X