কালবেলা প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০১:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ

হত্যার পর পুঁতে রাখা গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

হত্যার পর পুঁতে রাখা গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্ত্রী মানসুরাকে (২৮) হত্যার পর বাড়ির পাশে পুঁতে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের ছয়-সাত দিন পর সোমবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে পুঁতে রাখা লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মানসুরা উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রামের আবুল হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী আশরাফ (৩৫) উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রামের জুলহাস মিয়ার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, তিন বছর আগে দুজনের বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। লাশ উদ্ধারের পর পুলিশ নিহতের স্বামী আশরাফ ও শাশুড়ি সেলিনাকে গ্রেপ্তার করে। পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক তৈয়ব বলেন, লাশের গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকাণ্ডটি ছয় থেকে সাত দিন আগে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় আশরাফ ও তার মা সেলিনাকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X