গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১২:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

গাইবান্ধায় স্বেছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন

গাইবান্ধায় স্বেছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন

আওয়ামী স্বেছাসেবক লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল লতিফের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মণ্ডল, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, মাহমুদুল হাসান রিপন এমপি, স্বেছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ মো. আবদুস সালাম, সহসভাপতি অ্যাডভোকেট মানিক কুমার ঘোষ, উপদেষ্টা নাজমুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, উপ-মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপস্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল কাফি মণ্ডল, সদস্য পাপিয়া রায় পাখি প্রমুখ। প্রধান অতিথি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত শিবিরের দুঃশাসনের কথা জনগণ ভোলেনি। বিএনপি গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে হত্যা করছে। তারা জ্বালাও-পোড়াও করছে। তাদের আমলে জঙ্গিদের মদদ দিয়ে সন্ত্রাস কায়েম করা হয়েছিল। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের বিভিন্ন সেক্টরের যে উন্নয়ন বাস্তবায়ন হয়েছে তা বিশ্বদরবারে মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী সরকার গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১০

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

১১

শিরোপা না জিতেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

১২

হেফাজতের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই: ভূমি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস

১৪

৯৬ মামলা: গ্রেপ্তার, জামিন, ফের গ্রেপ্তার সাহেদ

১৫

ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

১৬

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

১৭

ম্যাচ চলাকালে কানাডার প্রধানমন্ত্রীর কাছে দাবানলের ধোঁয়ার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

১৮

বিবাহবার্ষিকীর কয়েক ঘণ্টা পরই নিভে গেল সেনাসদস্যের প্রাণ

১৯

স্পেনের বিশ্বকাপ জয়ের পর ভাইরাল ঘানার ধর্মীয় নেতার ‘ভবিষ্যদ্বাণী’

২০
X