কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০১:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

কক্সবাজারে খুনসহ ডাকাতি মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে খুনসহ ডাকাতি মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

বসতবাড়িতে ঢুকে খুনসহ ডাকাতি মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক মো. মোশারফ হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আনোয়ার হোসেন নামে অন্য এক আসামিকে ডাকাতির টাকা আত্মসাতের অভিযোগে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শওকত বেলাল তথ্যের সত্যতা নিশ্চিত করে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, একটি ডাকাতিসহ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কক্সবাজার শহরের টেকনাইফ্যা পাহাড় এলাকার মঞ্জুর হোসেন ও আলম, পাহাড়তলী এলাকার শহর মুলুক ওরফে কালু, দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে কালুইন্যা, ভোলার চরফ্যাশন থানার নুরাবদ এলাকার জসিম উদ্দিন, পাহাড়তলী এলাকার মোস্তাক, টেকনাইফ্যা পাহাড় এলাকার আক্তার কামাল এবং সিটি কলেজ এলাকার আমির হোছেন। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন ওয়াহিদ মুরাদ, দিদারুল আলম ওরফে দিদার, আবুল কালাম বরমাইয়া, আমিন, নুর মোহাম্মদ, রিয়াদ ওরফে দেলোয়ার ওরফে দুধুইয়া, শফিক ওরফে শফিক্কা, বকতিয়ার, আবদুর রহিম ও শফি। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। ২০০০ সালের ১৫ জুন রাতে কক্সবাজার শহরের দক্ষিণ রুমলিয়ারছড়ার বাচামিয়ার ঘোনা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১০

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১১

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১২

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৩

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৪

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৫

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৬

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

১৭

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

১৮

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

২০
X