কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:২৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিশেষ পদোন্নতি পাচ্ছেন ৫২৯ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের লোগো
বাংলাদেশ পুলিশের লোগো

পদোন্নতিতে শূন্য পদ না থাকলেও ‘সুপার নিউমারারি’ পদ তৈরি করে পদোন্নতি দেওয়া হচ্ছে পুলিশের ঊর্ধ্বতন ৫২৯ কর্মকর্তাকে। বাহিনীর সদর দপ্তরের প্রস্তাবের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ উদ্যোগ নিয়েছে। সম্প্রতি এ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে পদোন্নতির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

পদোন্নতি পেলেও এখন নিজ নিজ পদেই দায়িত্ব পালন করবেন এ কর্মকর্তারা। তবে সে সুবাদে ভোগ করবেন বেতন-ভাতা বৃদ্ধিসহ বেশকিছু সুবিধা।

পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সুপার নিউমারারি পদ সৃজন করে যাদের পদোন্নতি দেওয়া হবে তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি গ্রেড-১ পদমর্যাদার ১৫ জন এবং একই পদে গ্রেড-২ পদমর্যাদার ৩৪ জন কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া ডিআইজি ১৪০, অতিরিক্ত ডিআইজি ১৫০ এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৯০ কর্মকর্তা রয়েছেন পদোন্নতির তালিকায়।

সূত্রটি জানায়, বিশেষ এ পদোন্নতি ছাড়াও পুলিশের ২৮তম বিসিএস ক্যাডার ব্যাচের ১৫০ জন কর্মকর্তা অ্যাডিশনাল এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। ২০১২ সালে বাহিনীতে যোগদানকারী ৩০তম বিসিএস ক্যাডার ব্যাচের প্রায় ১৮২ জন পুলিশ কর্মকর্তা এবং পরের বছর যোগ দেওয়া ৩১তম বিসিএস ক্যাডার ব্যাচের ১৮২ জনও অ্যাডিশনাল এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সুপার নিউমারারি

পদ সৃজন সংক্রান্ত কমিটি গঠন করে। কমিটি এরই মধ্যে বেশ কয়েকটি বৈঠক করেছে। সর্বশেষ গত ২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ও এনটিএমসি শাখার অতিরিক্ত সচিব মো. আলী হোসেনের সভাপতিত্বে সভা হয়। ওই সভায় ৫২৯ জনকে পদোন্নতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। শিগগির সিদ্ধান্তের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবগত করা হবে বলেও সিদ্ধান্ত হয়। এরপর প্রজ্ঞাপন জারি করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, পুলিশ সদর দপ্তরের প্রস্তাবের প্রেক্ষিতে ৫২৯ জনকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পর এ সংখ্যা কম-বেশি হতে পারে। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

ওই কর্মকর্তা বলেন, সুপার নিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতিপ্রাপ্তরা নিজ নিজ ডেজিগনেশনেই থাকবেন। তবে পদোন্নতি পাওয়ার সুবাদে তারা বেতন-ভাতা বৃদ্ধিসহ বেশকিছু সুবিধা ভোগ করবেন। কাজের ক্ষেত্রে তারা বর্তমান দায়িত্বের পাশাপাশি কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১০

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১১

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১৩

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১৪

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১৫

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৬

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাই মদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৮

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৯

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

২০
X