চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০২:৩৫ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১০:০০ এএম
প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে হাঁটু থেকে কোমরে উঠল পানি

সুপেয় পানির সংকট
টানা ভারি বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা আরও প্রকট। তৃতীয় দিনে নগরের বিভিন্ন এলাকায় কোমর সমান পানি জমে যায়। রোববার নগরীর চকবাজার এলাকা থেকে তোলা। ছবি : স্টার মেইল
টানা ভারি বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা আরও প্রকট। তৃতীয় দিনে নগরের বিভিন্ন এলাকায় কোমর সমান পানি জমে যায়। রোববার নগরীর চকবাজার এলাকা থেকে তোলা। ছবি : স্টার মেইল

ভারি বর্ষণে টানা তৃতীয় দিনের মতো ডুবেছে চট্টগ্রাম নগর। গতকাল রোববার ভোর থেকে নগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অলিগলি ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাটে পানি জমে থাকায় নগরের অনেক সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। গত দুদিনের মতো এদিনও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বহদ্দারহাটের বাড়ির সামনের রাস্তা ও উঠান পানিতে তলিয়ে গেছে।

গত শুক্রবার বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা ও রাতের দিকে পানি নেমে গেলেও পরদিন শনিবার ভারি বর্ষণে নগর আবার তলিয়ে যায়। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন জলাবদ্ধতার ব্যাপকতা কম ছিল। তবে তৃতীয় দিন জলাবদ্ধতা আরও প্রকট হয়েছে। নগরের নিচু এলাকাসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়।

গতকাল সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৯৪ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আর গত শনিবার সকাল ৯টা থেকে গতকাল রোববার ৯টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ২১৮ মিলিমিটার।

বৃষ্টিতে নগরের চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, বাদুরতলা, শান্তিনগর, ফুলতলা, বউবাজার, রাহাত্তার পুল, কালা মিয়া বাজার, তুলাতলী, রুবি গেট, মুরাদপুর, সুন্নিয়া মাদ্রাসা রোড, ডিসি রোড, বহদ্দারহাট, খাজা রোড, ফরিদারপাড়া, ঘাসিয়াপাড়া, খতিবেরহাট, বারইপাড়া, মাইজপাড়া, খরমপাড়া, বাকলিয়া, মিয়া খান নগর, কে বি আমান আলী সড়ক, সৈয়দ শাহ সড়ক, চাক্তাই, দুই নম্বর গেট, আল ফালাহ গলি, পুরোনো চান্দগাঁও থানা এলাকা, রিয়াজউদ্দিন বাজার, সাগরিকা ও আকমল আলী সড়ক পানিতে তলিয়ে যায়। এসব এলাকার বাসাবাড়ি, মসজিদ, বিপণিবিতান, দোকানপাট ও সড়ক পানিতে ডুবে গেছে।

আব্দুল্লাহ নামের একজন কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। তিনি জানান, তার বাসা নগরীর ফুলতলা এলাকায়। তিন দিন ধরে পানিতে ডুবে রয়েছে ঘর। রান্নাবান্না কিছু করা যাচ্ছে না। খাটের ওপর কোনো রকম বসে থাকেন। জলাবদ্ধতায় খুব কষ্ট হচ্ছে তাদের।

মোহাম্মদ শফিক নামের এক রিকশাচালক বলেন, তিন দিনের মধ্যে রোববার সবচেয়ে বেশি পানি উঠেছে। পানির মধ্যে রিকশা চালাতে কষ্ট হয়।

সুপেয় পানির সংকট: টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগর তৃতীয় দিনের মতো তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। বিদ্যুৎ না থাকা, মোটর নষ্ট হয়ে যাওয়া এবং ভবনের রিজার্ভারে ময়লা পানি ঢুকে যাওয়ায় এ সংকট দেখা দেয়। এদিকে বৃষ্টি অব্যাহত থাকলে আরও বেশকিছু এলাকা তলিয়ে যেতে পারে। এতে সংকট আরও বেড়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন নগরবাসী।

চকবাজার এলাকার বাসিন্দা আব্দুল হামিদ কালবেলাকে বলেন, ‘বাড়ির মোটরটি প্রায় ১০ ফুট ওপরে বসানো হয়েছে। তবে রান্নাঘর থেকে পানি নামছে না। রান্না করতেই কষ্ট হচ্ছে।’

চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু কালবেলাকে বলেন, ‘এলাকার বাসিন্দাদের অনেকের মোটর নষ্ট হয়ে গেছে। অনেকের পানির রিজার্ভ ট্যাঙ্কে ময়লা পানি ঢুকে পড়েছে। সাধ্যমতো চেষ্টা করছি এলাকাবাসীর বিপদে পাশে থাকার। বিভিন্ন পরিবারে খাবার ও পানি বিতরণ করা হচ্ছে।’

ভরাপুকুর পাড় এলাকার বাসিন্দা মো. ইয়াসিন বলেন, ‘রোববার সকাল থেকে বিদ্যুৎ না থাকায় পানি ওঠানো যায়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X