কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বায়রার নির্বাচনের তপশিল স্থগিত 

বায়রার লোগো। ছবি : সংগৃহীত
বায়রার লোগো। ছবি : সংগৃহীত

জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) দ্বি-বার্ষিক নির্বাচনের (২০২৬-২০২৮) তপশিল স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বায়রার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন স্বাক্ষরিত নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে বলা হয় এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তপশিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন। এর প্রেক্ষিতে গত ২৯ অক্টোবর ঘোষিত বায়রার দ্বিবার্ষিক নির্বাচনের তপশিল স্থগিত করা হলো।

এর আগে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদের করা রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বায়রার নির্বাচন স্থগিতের আদেশ দেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী খান মাহমুদুল হাসান জানান, ভোটার তালিকায় অসঙ্গতিসহ নানা অনিয়ম আদালতের দৃষ্টিতে এনে বাদী রিট আবেদন করেন। শুনানি শেষে হাকোটের বিচারক ফাহমিদা কাদের ও আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনি তপশিলের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। বায়রার এবারের নির্বাচনে ৩টি প্যানেলে বিভিন্ন পদে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন প্রার্থীরা। তাদের মধ্যে রিটকারী মোস্তফা মাহমুদ বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বায়রা সদস্যদের অভিযোগ, সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ নির্বাচনে ভরাডুবি নিশ্চিত জেনে নিজেদের লোকের মাধ্যমে রিট করে নির্বাচন স্থগিত করিয়েছে। ফলে বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। শনিবার (১৭ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X