কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ
জাতীয় ঐক্য

ষড়যন্ত্রের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত

মাহমুদুর রহমান মান্না
ষড়যন্ত্রের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং পতিত স্বৈরাচারের ফের ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফের জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে এক প্রশ্নে গতকাল শুক্রবার কালবেলাকে এ কথা বলেন তিনি।

মান্না বলেন, সাম্প্রতিককালে কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, চট্টগ্রামে ইসকন বাংলাদেশের এক প্রাক্তন নেতার (চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী) সফর, কিছু সাংগঠনিক তৎপরতা, তারপরে তার গ্রেপ্তার, তার জামিনের দাবিতে যেভাবে রাস্তা ঘেরাও এবং পিটিয়ে একজন আইনজীবীকে হত্যা পরিস্থিতিকে আরও গম্ভীর করে তুলেছে। যতটুকু জানা গেছে, এই বিক্ষোভের পেছনে এবং বিক্ষোভের মধ্যে ছাত্রলীগের অনেক নেতাকর্মী জড়িত ছিল। এর আগে সারা দেশের বিভিন্ন স্থানে ছাত্র বিক্ষোভ, অটোরিকশা চালকদের বিক্ষোভ, এগুলো মিলে একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। বিশেষ করে চিন্ময় ব্রহ্মচারীর গ্রেপ্তার কেন্দ্র করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতারা যেভাবে প্রতিক্রিয়া (রিঅ্যাক্ট) করেছেন, তাদের (ভারত) মিডিয়াগুলো যেভাবে প্রচার চালাচ্ছে, তাতে মনে হচ্ছে, তারা বাংলাদেশে কল্পিত সাম্প্রদায়িক পরিস্থিতি দেখিয়ে কিছু করতে চায়।

মান্না আরও বলেন, ভারত এমনিতেই পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং সেখান থেকে শেখ হাসিনা যে দেশদ্রোহী (বাংলাদেশের বিরুদ্ধে) তৎপরতা চালাচ্ছেন, সেটির মদদ দিয়ে আমাদের সঙ্গে সৎ প্রতিবেশীসুলভ আচরণ করছে না। সব মিলিয়ে এ জাতির স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত পড়লে জাতীয় ঐক্যের কথা তো আসবেই। আমার ধারণা, কথাটা এ রকম থিওরেটিক্যাল অর্থেই বিএনপি নেতারা বলেছেন। নতুন করে একটা জাতীয় ঐক্য তৈরি করে আবার আন্দোলনে যেতে হবে—এমন চিন্তা থেকে কথাটা বলা হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। কারণ, সে ধরনের কোনো তৎপরতা এখনো পর্যন্ত লক্ষ করিনি।

ঐক্য সৃষ্টিতে কোনো প্রতিবন্ধকতা দেখছেন কি না—এমন প্রশ্নে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, প্রতিবন্ধকতা কেবল মানসিকতায় থাকতে পারে, অন্য কিছুতে দেখছি না। যদি ধরি, এখন যারা সরব ও সক্রিয় আছেন, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী ছাত্র প্ল্যাটফর্ম, গণতন্ত্র মঞ্চ ও সরকার—এদের মধ্যে অনেক ব্যাপারে ভিন্নতা আছে। একটা ঐক্যমোর্চার নামে সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে নিজেদের মধ্যে মতপার্থক্য তৈরি করা কিংবা ঝগড়াঝাটি করার তো দরকার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X