শেখ হারুন
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০১:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

অবৈধ ব্যান্ডউইথে জড়িত লেভেল থ্রি ও আর্থকে জরিমানা

ব্যান্ডউইথ ক্যাপিংও করবে বিটিআরসি
অবৈধ ব্যান্ডউইথে জড়িত লেভেল থ্রি ও আর্থকে জরিমানা

চোরাই পথে এনে ব্যান্ডউইথ ব্যবহার এবং নানা অনিয়মের সঙ্গে দুটি আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) কোম্পানির জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিটিআরসি। গুরুতর অনিয়ম পাওয়ায় কোম্পানি দুটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শাস্তির অংশ হিসেবে লেভেল-থ্রি ক্যারিয়ার এবং আর্থ কমিউনিকেশন নামে দুটি আইআইজি কোম্পানিকে ২২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। শুধু আর্থিক জরিমানা নয়, বেআইনি কাজে জড়িত থাকার কারণে কোম্পানি দুটির ব্যান্ডউইথ ক্যাপিংও করবে বিটিআরসি।

জানা গেছে, গত ১৯ মে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, লেভেল-থ্রি ক্যারিয়ারকে ১০ কোটি টাকা এবং আর্থ কমিউনিকেশনকে ১২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২০২৫ সালের জুলাই থেকে কোম্পানি দুটির ২৫ শতাংশ ব্যান্ডউইথ ক্যাপিং করা হবে।

বিটিআরসির কমিশন সভা সূত্রে জানা গেছে, অবৈধ অবকাঠামো শেয়ারিং ও চুক্তি লঙ্ঘন, অনুমোদনহীন আন্তর্জাতিক ব্যান্ডউইথ সংগ্রহ, আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে নীতিমালার লঙ্ঘন, অনুমোদনহীন আন্তর্জাতিক ব্যান্ডউইথ সংগ্রহ, এনটিটিএন গাইডলাইন লঙ্ঘন, অনুমোদনহীনভাবে ওভারহেড অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ট্রান্সমিশন নেটওয়ার্ক স্থাপন এবং ব্যান্ডউইথের প্রকৃত মূল্য ও ভুল তথ্যসহ আইআইজি কোম্পানি দুটির বিরুদ্ধে নানা গুরুতর অনিয়মের তথ্য পাওয়া গেছে। আইটিসিগুলোর বেনাপোলের টেরিস্ট্রিয়াল কেবল ল্যান্ডিং স্টেশনের অপারেশনাল স্থাপনা পরিদর্শনে এসব প্রমাণ পেয়েছে বিটিআরসি।

এর আগে গত ৩০ এপ্রিল দৈনিক কালবেলায় ‘ব্যান্ডউইথও আসছে চোরাই পথে!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, পার্শ্ববর্তী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে ব্যান্ডউইথ আনছে একটি সংগঠিত চক্র, যার নেতৃত্বে রয়েছে তথ্যপ্রযুক্তি খাতের কয়েকটি আইটিসি ও আইআইজি অপারেটর। সরকারের অনুমতি ছাড়াই বিটিআরসির দুর্বল নজরদারির সুযোগে গড়ে উঠেছে এই চোরাচালান নেটওয়ার্ক। বছরে শত শত কোটি টাকার অবৈধ বাণিজ্য হলেও সরকার পাচ্ছে না কোনো রাজস্ব।

ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে গত ৪ মে চোরাই পথে আসা ব্যান্ডউইথ ব্যবহার বন্ধের নির্দেশ দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ওই নির্দেশে ৫ দিনের মধ্যে অবৈধ ব্যান্ডউইথ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিটিআরসিকে বলা হয়। এসব অবৈধ ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে আইআইজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবদুল হাকিম কালবেলাকে বলেন, অনিয়মের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে। তবে কোম্পানিগুলো কেন এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ছে, সেগুলোও বের করতে হবে। কারণ অনেকে বাধ্য হয়েও অনিয়মে জড়িয়ে পড়ে। বিটিআরসির রেভিনিউ শেয়ারসহ অন্যান্য অনেক বৈষম্য রয়েছে, এগুলোর সংশোধন করা উচিত বলেও মনে করেন তিনি।

কালবেলা/এফএফ/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X