কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ
আসেনি এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তবে ধীরগতিতে কিছুটা উন্নতিও হচ্ছে। চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার বয়স প্রায় আশি বছর। দ্রুত সেরে না ওঠার পেছনে বয়স একটি বড় ফ্যাক্টর। এ ছাড়া এ বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত তিনি। কারাগারে যাওয়ার পর থেকে সময়মতো সঠিক চিকিৎসা পাননি। খালেদা জিয়ার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না জানিয়ে তারা বলেছেন, এটাই চিকিৎসকদের কাছে স্বস্তির বিষয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক চিকিৎসক বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের উন্নতি কাঙ্ক্ষিত পর্যায়ে বলা যাবে না। বয়সজনিত কারণটা অনেক বড় করে দেখা হচ্ছে। এই বয়সে সব চিকিৎসা একসঙ্গে করতে গেলেও উচ্চ ঝুঁকি থেকে যায়। এই দফায় ম্যাডামের চেস্ট ইনফেকশনটা (বুকে সংক্রমণ) বড় ভুগিয়েছে।

এটা থেকে সেরে উঠতেই ওনার অনেক ধকল যাচ্ছে।’

ওই চিকিৎসক আরও বলেন, ‘ইতিবাচক বিষয় হলো, খালেদা জিয়ার নতুন করে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে না। উন্নত চিকিৎসায় তাকে শিগগির দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা নেই মেডিকেল বোর্ডের। এভারকেয়ার হাসপাতালে পৃথিবীর সেরা চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশের হাসপাতালে চাইলেই তৎক্ষণাৎ পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হয় না; চাইলেই যথাসময়ে পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় না। এগুলো সময়সাপেক্ষ ব্যাপার।’

তিনি বলেন, ‘দেশে খালেদা জিয়া একজনই। এটাই যথেষ্ট। দেশের শীর্ষ চিকিৎসকের সঙ্গে মেডিকেল বোর্ডে যুক্ত আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদল। তাদের সমন্বয়ে বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিছুটা ভালো আছেন জানিয়ে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গতকাল সন্ধ্যায় বলেন, ‘ম্যাডামের অবস্থার অবনতি হয়নি। এটাই আমাদের কাছে শুকরিয়া। আমি নিয়মিত হাসপাতালে যাচ্ছি। কিছু নিয়ম-কানুনের কারণে সিসিইউর ভেতরে যাওয়া যায় না। বাইরে চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নিই।’

আসেনি এয়ার অ্যাম্বুলেন্স: উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি গতকালও ঢাকায় আসেনি। এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরের আবেদনের পরিপ্রেক্ষিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এদিন সকালে ও রাতে তাদের ঢাকায় অবতরণ এবং উড্ডয়নের অনুমতি দিয়েছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে গতকালের ওই স্লট বাতিল করার আবেদন করেছে বলে সিভিল এভিয়েশন সূত্র জানায়। এ নিয়ে পঞ্চমবারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১০

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১১

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১২

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৫

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৬

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৭

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৮

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৯

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X