স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল : আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত
ঢাকা ক্যাপিটালস। ছবি : সংগৃহীত

বিপিএল শুরুর আগে নিজেদের শক্তিমত্তাকে বাড়াতে আরও এক বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। বুধবার (১০ ডিসেম্বর) নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

জানা গেছে, ঢাকার জার্সিতে মাঠ মাতাতে আসছেন আফগানিস্তানের পেসার জিয়া শরিফি। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে দুর্দান্ত বোলিং করেন তিনি। সেই টেস্টে পেয়েছিলেন ৭ উইকেট। এছাড়াও আফগানিস্তানের হয়ে কেবল একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার। সবমিলিয়ে ৩১টি টি-টোয়েন্টি খেলা জিয়ার শিকার ৩৭ উইকেট।

আফগানিস্তানের এই পেসার এবার খেলতে আসছেন বিপিএলে। এর আগে দেশটির ঘরোয়া টুর্নামেন্টের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি তিনি।

এর আগে, নিলামের আগে সরাসরি চুক্তিতে সাইফ হাসান, তাসকিন আহমেদ, অ্যালেক্স হেলস ও উসমান খানের মতো তারকাদের দলে ভেড়ায় ঢাকা। তারকা ক্রিকেটারদের পাশাপাশি কোচিং প্যানেলেও চমক তাদের। বিপিএলের নতুন আসরের জন্য টবি রেডফোর্ডকে নিয়োগ করেছে ঢাকা। সহকারী কোচ হিসেবে যুক্ত হয়েছেন গোলাম মুর্তজা। দেশের বিভিন্ন পর্যায়ের দলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে, পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারকে মেন্টর হিসেবে নিয়োগ দেয় ঢাকা ক্যাপিটালস। মুর্তজা ছাড়া দলটির সিনিয়র সহকারী কোচ হিসেবে রয়েছেন মাহবুব আলি জ্যাকি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারে সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X