কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ১০:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

অবশেষে ইন্টার মিয়ামিতে লিওনেল মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

সৌদি আরবের আল হিলাল নাকি স্পেনের বার্সেলোনা—কয়েক দিন ধরে লিওনেল মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে শোনা যাচ্ছিল এ দুই ক্লাবের নাম। কিন্তু দলবদল মানেই থাকে অনিশ্চয়তা ও চমক। সেই চমকই যেন এবার দিলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। আল হিলাল বা বার্সেলোনায় নয়, মেসি গেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে। গতকাল বুধবার স্প্যানিস সংবাদমাধ্যম স্পোর্টস এবং মুন্দো দোপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান লিওনেল মেসি।

এর আগেই স্প্যানিশ সাংবাদিক গিলেম বালাগ বিবিসিতে লেখা এক প্রতিবেদনে জানিয়েছিলেন, ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি। ওই প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আকর্ষণীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইন্টার মিয়ামির প্রস্তাবিত চুক্তিতে নাকি সম্মতি দিয়েছেন মেসি। তবে ইএসপিএনের পক্ষ থেকে ইন্টার মিয়ামির এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে তিনি তখন এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

বিশ্বকাপের পরই মূলত সামনে আসে মেসির দলবদলের গুঞ্জন। পিএসজির সঙ্গে চুক্তি নিয়ে বনিবনা না হওয়ায় প্যারিস ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি। মেসির পরবর্তী গন্তব্য হিসেবে শোনা যাচ্ছিল তিনটি ক্লাবের নাম। সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে মেসিকে পাওয়ার দৌড়ে ছিল স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ও এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামি। তবে শুরু থেকেই মিয়ামিকে নিয়ে আলোচনা ছিল কম। বেশিরভাগজুড়ে ছিল আল হিলাল ও বার্সা। মেসি আল হিলালের বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বার্সেলোনায় ফিরে যাবেন কি না, তা নিয়েও হয়েছে অনেক বিতর্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X