কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ

ইরানের দিকে বিশাল সামরিক বহর মোতায়েন করছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির জন্য ওয়াশিংটন একটি সময়সীমা ঠিক করেছে। তবে সেই সময়সীমা সম্পর্কে শুধু তেহরানই জানে।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে একটি সমঝোতা সম্ভব। তবে চুক্তি না হলে পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্রাম্প আরও জানান, ইরানের দিকে বড় আকারের নৌবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তার মতে, এই সামরিক বহর আগের কিছু অভিযানের সময় মোতায়েন করা বাহিনীর চেয়েও বড়।

এদিকে বিভিন্ন সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের এক মিত্র দেশকে সতর্ক করেছেন। প্রয়োজনে খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে হামলার অনুমোদন দিতে পারেন ট্রাম্প। সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দাবি, সম্ভাব্য পরিকল্পনা শুধু ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি নয়, বরং দেশটির শাসনব্যবস্থাকে দুর্বল করার দিকেও লক্ষ্য থাকতে পারে।

অন্যদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো হামলা চালালে ইরানও তার জবাব দেবে।

গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রার মূল্যপতনকে কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানিয়েছে, এসব ঘটনায় অন্তত ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে প্রায় ৩ হাজার মৃত্যুর কথা স্বীকার করেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X