কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০২:৫০ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৮:৩০ এএম
প্রিন্ট সংস্করণ
তাৎক্ষণিক প্রতিক্রিয়া

গণতন্ত্রে বিশ্বাসী হলে নির্বাচনে যাবে বিএনপি

ড. হারুন অর রশিদ, রাষ্ট্রবিজ্ঞানী
গণতন্ত্রে বিশ্বাসী হলে নির্বাচনে যাবে বিএনপি

বিএনপি যদি সত্যিকারের গণতন্ত্র চর্চায় বিশ্বাসী দল হয়ে থাকে, তাহলে আন্দোলন থেকে সরে এসে নির্বাচনে আসার ঘোষণা দেবে বলে মনে করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন অর রশিদ। গতকাল বুধবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদেও তপশিল ঘোষণার পর দৈনিক কালবেলাকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, সাংবিধানিক ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা করেছেন। আগামীকাল (আজ) থেকে দেশের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ হবে। নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে। একে একে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে। মানুষও নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। বিএনপি তো একদফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করছে। তাদের সর্বশেষ অবরোধে রাজধানী ঢাকাসহ দেশের মানুষ কোথাও সাড়া দেয়নি। ঢাকায় যানবাহন চলাচলসহ সবকিছু স্বাভাবিক ছিল। এমন বাস্তবতায় বিএনপি যদি সত্যিকারের গণতন্ত্র চর্চায় বিশ্বাসী দল হয়ে থাকে, তাহলে আন্দোলন থেকে সরে এসে নির্বাচনে আসার ঘোষণা দেবে।

তিনি বলেন, তারা ২০১৪ সালের নির্বাচন থেকে সরে গিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিল। এবারও নির্বাচন বর্জন করলে দীর্ঘদিন বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতে হবে। জনসমর্থন ও কর্মী হারাবে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১১

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১২

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৩

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৫

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৮

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৯

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

২০
X