কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ এএম
প্রিন্ট সংস্করণ
বিতর্কিত নির্বাচন

জিম্বাবুয়ে-উগান্ডার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

জিম্বাবুয়ে-উগান্ডার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

জিম্বাবুয়ের সহিংস ও বিতর্কিত নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা নীতি প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নীতির অধীনে থাকা ব্যক্তিরা মার্কিন ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। কারচুপির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের আওতায় আসতে পারেন। একই কারণে উগান্ডায়ও ভিসা নিষেধাজ্ঞা নীতি বিস্তৃত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ-সংক্রান্ত ঘোষণা দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি দুটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জিম্বাবুয়ের ক্ষেত্রে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তার নীতির আওতায় দেশটিতে (জিম্বাবুয়ে) গণতন্ত্র ক্ষুণ্নের জন্য দায়ী বা জড়িত বলে বিবেচিত ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ দেবে। গণতন্ত্র ক্ষুণ্ন বলতে যেসব বিষয়ের কথা যুক্তরাষ্ট্র উল্লেখ করেছে, তার মধ্যে রয়েছে নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা, ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া, রাজনৈতিক বিরোধীদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া, নাগরিক সমাজের সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনার সক্ষমতা সীমিত করা, হুমকি বা শারীরিক সহিংসতার মাধ্যমে ভোটার, নির্বাচন পর্যবেক্ষক বা নাগরিক সমাজের সংস্থাকে ভয় দেখানো। উল্লেখ্য, জিম্বাবুয়েতে গত আগস্টে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক সহিংসতাপূর্ণ সে নির্বাচনে ভোটারদের ভোট প্রদানে বাধাদানসহ ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। এদিকে উগান্ডার ক্ষেত্রে বলা হয়েছে, গণতন্ত্র ক্ষুণ্ন করা ও দমনপীড়নের জন্য দেশটির ব্যাপারে ভিসা নিষেধাজ্ঞার নীতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উগান্ডার ২০২১ সালের ত্রুটিপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী ব্যক্তিদের নিশানা করে একটি ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করেছেন ব্লিঙ্কেন। সে সময় (নির্বাচন) ব্লিঙ্কেন উগান্ডা সরকারকে তার রেকর্ড উল্লেখযোগ্যভাবে ভালো করতে, ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া, সহিংসতা ও ভীতি প্রদর্শনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে অনুরোধ করেছিলেন। এখন ব্লিঙ্কেন উগান্ডার বর্তমান-সাবেক কর্মকর্তা বা অন্যদের জন্য মার্কিন ভিসা নিষেধাজ্ঞার নীতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। উগান্ডার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করা, প্রান্তিক বা দুর্বল জনগোষ্ঠীর সদস্যদের দমনের লক্ষ্যে নীতি গ্রহণ বা কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতায় আসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১০

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ

১২

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৩

নামাজরত মুসল্লির মৃত্যু

১৪

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৫

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৬

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৭

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৮

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৯

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

২০
X