কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:৪৩ এএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৯:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল শুক্রবার নয়াদিল্লি যাচ্ছেন। মোদি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর। সফরে দুদেশের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠকের পাশাপাশি প্রতিনিধি পর্যায়েও আলোচনা হবে। তাই এ সফর ঘিরে দুদেশের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেখ হাসিনার ভারত সফরের বিস্তারিত জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট পালাম বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। পরদিন (শনিবার) সকালে প্রধানমন্ত্রীকে নয়াদিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী রাজ ঘাটে অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আনুষ্ঠানিক বৈঠক হবে সরকারি বাসভবন হায়দরাবাদ হাউসে। সেখানে দুদেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করবেন। এ ছাড়া প্রতিনিধি পর্যায়ে আলোচনা এবং দুদেশের মধ্যে স্বাক্ষরিত এমওইউ ও চুক্তি বিনিময় এবং দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন হবে। বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখার ও পুনরায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় ৬টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে ঢাকার উদ্দেশে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করবেন শেখ হাসিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X