সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ
পারিবারিক সম্পত্তির বিরোধে মামলা

মীর নাছির ও তার ছেলে এবার মুখোমুখি

মীর নাছির ও তার ছেলে এবার মুখোমুখি

আবারও আলোচনায় বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তবে এবার পারিবারিক সম্পত্তির বিরোধের জেরে মুখোমুখি অবস্থানে তারা। বাবা-ছেলের বিরোধ পৌঁছেছে থানা পর্যন্ত। গত শনিবার রাতে হাটহাজারী থানায় নাছিরের পক্ষে মামলা করেন ডালিয়া নুসরাত মেমোরিয়াল টাওয়ারের কেয়ারটেকার নুরুল ইসলাম। এতে মীর হেলাল ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি আরও ২০-২৫ জন।

এর আগে হাটহাজারীর ঐতিহ্যবাহী পুণ্ডরীক ধামের জায়গা-সম্পত্তির দখল নিয়েও আলোচনায় আসেন মীর নাছির ও তার ছেলে। এ নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সংবাদ সম্মেলনও করেছে। পরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে মীর হেলাল দাবি করেন, এটা বিচারাধীন বিষয় নিয়ে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা এবং অসত্য, ভিত্তিহীন।

ছেলের বিরুদ্ধে বাবার মামলার সত্যতা স্বীকার করে হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান কালবেলাকে বলেন, মীর নাছিরের পক্ষে ডালিয়া নুসরাত মেমোরিয়াল টাওয়ারের কেয়ারটেকার নুরুল ইসলাম থানায় মামলা করেছেন। মীর হেলালসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে নিয়মতান্ত্রিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন কালবেলাকে বলেন, এটা আমার মায়ের সম্পত্তি। বাবা এককভাবে কীভাবে ভাড়া দেবেন। আমার বোন আছেন, আমি আছি; সবাই মিলে তো ভাড়া দেব। এটাই স্বাভাবিক। এটা নিয়ে একজনের সঙ্গে কথা হয়েছে। এরপর কী হলো, সেটা জানি না।

মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সঙ্গে তার ছেলে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি ডালিয়া নুসরাত মেমোরিয়াল টাওয়ারটি মীর মোহাম্মদ নাছির উদ্দিন, তারেক নামে এক ব্যক্তিকে হাসপাতাল পরিচালনার জন্য ভাড়া দেন। এতে মীর হেলাল ক্ষিপ্ত হন বাবার ওপর। চলতি মাসের ১৫ ও ১৭ জুলাই দুই দফায় হাসপাতাল অংশের গেটে তালা ঝুলিয়ে দেন তিনি। পরে মীর নাছির তালা খুলে দিলে গত বৃহস্পতিবার রাতে মীর হেলালসহ তার সঙ্গীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করে চাঁদার টাকা পরিশোধ না করে টাওয়ার ভাড়া দেওয়ায় হুমকি ধমকি দেন এবং ফের তালা ঝোলান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১০

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১১

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১২

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৩

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৪

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৫

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১৬

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১৭

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১৮

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৯

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

২০
X