রানা হাসান
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০৭:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

শান্তদের আজ বাঁচা-মরার লড়াই

শান্তদের আজ বাঁচা-মরার লড়াই

‘এখনো সুযোগ আছে’—অস্ট্রেলিয়ার কাছে হারের পর এমন আশার কথা শোনালেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। প্রতিপক্ষ ভারত বলেই একটু বেশি আশাবাদী তাসকিন। আবার আবহাওয়ার পূর্বাভাসও দিচ্ছে সায়। অ্যাকু ওয়েদার ওয়েবসাইটের তথ্য বলছে, রৌদ্রোজ্জ্বলতার সঙ্গে থাকতে পারে বজ্রসহ ঝড়। সবকিছু পক্ষে এলে ম্যাচটিতে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে বাংলাদেশ ও ভারতকে। তবে যে কোনোভাবেই ভারতের বিপক্ষে জিতে সেমির লড়াইয়ে টিকে থাকতে চায় বাংলাদেশ। আজ বাংলাদেশ সময়

রাত সাড়ে ৮টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে শান্তদের বাঁচা-মরার লড়াই।

একই ভেন্যুতে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। স্পোর্টিং উইকেটেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচটিতে দাপটের সঙ্গেই জিতেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর মধ্যে বেশিরভাগ রানপ্রসবা উইকেটের দেখা মিলেছে অ্যান্টিগাতেই। ভারতের বিপক্ষেও তাই একই ধরনের উইকেট পেতে যাচ্ছে বাংলাদেশ। প্রায় ৩৬ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বাংলাদেশ এবার সুযোগ কাজে লাগাতে চায়। ভারত ম্যাচ ঘিরে বাংলাদেশের লক্ষ্য নিয়ে তাসকিন বলেন, ‘এখানে ভিন্ন রকম চ্যালেঞ্জ। এখানে ব্যাটসম্যানদের সুবিধা একটু বেশি। আমরা আগে ব্যাটিং করলে অবশ্যই আমাদের অন্তত ১৭০-১৮০ করতে হবে। দিনে খেলা, আরেকটু ভালো থাকবে উইকেট। এমনকি বোলারদেরও চ্যালেঞ্জটা একটু বেশি। এখানেও বুদ্ধি খাটিয়ে বোলিং করতে হবে। সহজ হবে না, কিন্তু আমরা যদি সঠিক প্রয়োগ করতে পারি সুযোগ এলেও আসতে পারে।’

সুপার এইটে প্রতিটি দলের খেলা তিনটি। অন্তত দুটিতে জিতলেই সেমিতে খেলার সুযোগ মিলতে পারে। অতীত ইতিহাসে কোনো বিশ্বকাপেই সেমিতে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। এমনকি এবারই প্রথম গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। সব মিলিয়ে দারুণ সুযোগের সামনে বড় বাধা এখন ভারত। তাসকিন অবশ্য প্রতিপক্ষকে সমীহই করছেন, ‘পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুইটাই ভালো করতে হবে। ভারত বিশ্বের অন্যতম সেরা দল। এটা তো কোনো সন্দেহ নেই। ওরা অনেক ভালো দল, ওদের সঙ্গে খেলতে হলে আমাদের অসাধারণ কিছু করতে হবে।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত বোলিং বিভাগ নিয়ে সন্তুষ্ট থাকতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কিন্তু ব্যাটিং? এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সবকটিতেই দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে লিটন দাস, তানজিদ হাসান তামিম কিংবা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদরা। এমন পরিস্থিতি আজকের ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটা বোঝাতে গিয়ে দলের সহ-অধিনায়ক বলেন, ‘এই ম্যাচটা হেরে গেলে আর সেমিফাইনালের স্বপ্ন থাকবে না। তাই ম্যাচটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আর সে জন্যই ভুল করার মার্জিনটা কম হতে হবে। আশা করি সেরা ক্রিকেট খেললে যে কোনো কিছু হতে পারে।’ সুপার এইটে এরই মধ্যে একটিতে জিতে এগিয়ে ভারত। বাংলাদেশকে হারাতে পারলেই সেমিতে যাওয়ার টিকিট মিলবে রোহিত শর্মাদের। ম্যাচটি তাই তাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ বটে। তবে বাংলাদেশের এখন বড় চ্যালেঞ্জ নিজেদের ব্যাটারদের ছন্দহীনতাই। বোলাররা আত্মবিশ্বাসী, ১৮০ করতে পারলেই জেতাবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১০

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১১

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১২

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৩

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৪

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৫

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৬

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৭

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৮

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৯

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

২০
X