মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
শাওন সোলায়মান
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

অনলাইনে জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশ বেতারের

অনলাইনে জনপ্রিয়তা বাড়ছে বাংলাদেশ বেতারের

ইন্টারনেট ব্যবহারকারীরা এখন শুধু বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনেনই না, দেখতেও পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয়তা বাড়ছে রাষ্ট্রায়ত্ত রেডিও স্টেশন বাংলাদেশ বেতারের।

জানা যায়, ১৪টি আঞ্চলিক কেন্দ্র ও ৭টি বিশেষায়িত ইউনিট এবং বার্তা শাখা মিলিয়ে ৩৬টি ফেসবুক পেজ রয়েছে বাংলাদেশ বেতারের। ইউটিউবে রয়েছে ৩৪টি চ্যানেল। সম্প্রতি এসব পেজ ও চ্যানেল আনুষ্ঠানিকভাবে একযোগে উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মোহাম্মদ ইরফান।

বাংলাদেশ বেতারের লিয়াজোঁ ও শ্রোতা গবেষণা শাখার প্রতিবেদন অনুযায়ী, গত জুন পর্যন্ত, অনুষ্ঠান ও বার্তা শাখার সব আঞ্চলিক কেন্দ্র ও ইউনিটের ৩৬টি ফেসবুক পেজে বর্তমানে মোট ৫ লাখ ৭৭ হাজার ২৩৪ ফলোয়ার রয়েছে। ৩৪টি ইউটিউবে চ্যানেলে ৬৪ হাজার ১৯০ জন সাবস্ক্রাইবারস রয়েছেন। এ ছাড়া বেতারের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসে যুক্ত আছেন অন্তত ৩৪ লাখ ২২ হাজার ৩২৯ জন শ্রোতা। সব মিলিয়ে ভার্চুয়াল জগতে প্রায় এক কোটি ব্যবহারকারী বাংলাদেশ বেতারের সঙ্গে সংযুক্ত।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক নাসরুল্লাহ ইরফান বলেন, বেতারের অনুষ্ঠান শোনার জন্য মোবাইল অ্যাপসও রয়েছে। অনলাইন প্রচারেও সর্বোচ্চ পেশাগত মান বজায় রাখা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বেতারের আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার দিকনির্দেশনায় বাংলাদেশ বেতারে ‘নিউমিডিয়া’ কার্যক্রমটি শুরু করা সম্ভব হয়েছে।

বেতারের মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশ বেতারে সংরক্ষিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভাষণ, বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ও জনপ্রিয় অনুষ্ঠানগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য পর্যায়ক্রমে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হবে। এতে তরুণ প্রজন্ম বাংলাদেশের শেকড় ও ইতিহাস-ঐতিহ্য জানতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X