কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১০:৪০ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

রশীদ তালুকদার

জন্মদিন
রশীদ তালুকদার

রশীদ তালুকদার বাংলাদেশের প্রথিতযশা আলোকচিত্রী। তার ডাকনাম কাঞ্চন। সহকর্মীদের কাছে ছিলেন প্রিয় ‘রশীদ ভাই’। যৌবনে গোটা রাজশাহীতে পরিচিত ছিলেন ‘প্রিন্স রশীদ’ নামে। বাঙালির স্বাধিকারের দাবিতে স্বাধীনতা-পূর্ব ঊনসত্তরের গণঅভ্যুত্থানের স্থিরচিত্র ধারণ করে তিনি স্মরণীয় করে রেখেছেন নিজেকে। ১৯৩৯ সালের ২৪ অক্টোবর ব্রিটিশ ভারতের চব্বিশ পরগনায় রশীদ তালুকদার জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল করিম তালুকদার ছিলেন স্টেশন মাস্টার ও মা রহিমা খাতুন গৃহিণী। পৈতৃক ভিটা ছিল মাদারীপুরের কালকিনি থানার দক্ষিণ রমজানপুর গ্রামে। বাবার চাকরির সুবাদে তিনি বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে বাধ্য হন। ১৯৫৯ সালে ফটো টেকনিশিয়ান হিসেবে পিআইডি বা প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টে ৮০ টাকা বেতনে যোগ দেন তিনি। এরপর পেশা হিসেবে ফটোসাংবাদিকতা বেছে নেন। দৈনিক সংবাদে ফটোসাংবাদিক হিসেবে যোগদান করেন ১৯৬২ সালে। তাকে প্রথম অ্যাসাইনমেন্টটি দিয়েছিলেন বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার। ১৯৭৫ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যোগ দেন। সেখানে একাধারে ২৯ বছর চাকরি করে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। আলোকচিত্রকলায় অসামান্য অবদানের জন্য দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বর্ণপদকসহ প্রায় ৭৭টি পুরস্কার লাভ করেন রশীদ তালুকদার। বিখ্যাত এ আলোকচিত্রী ২০১১ সালের ২৫ অক্টোবর ঢাকায় মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১০

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১১

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১২

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৩

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৪

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৫

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৭

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৮

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৯

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

২০
X