কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২:১৩ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আবার চাঙা হচ্ছে স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণের বাজার আবার চাঙা হয়ে উঠেছে। দীপাবলি উৎসবের পর স্বর্ণের দাম হঠাৎ পড়ে গেলেও এখন তা আবার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। এদিকে বৈশ্বিক বাজারেও স্বর্ণের দাম সামান্য বেড়েছে। গত দুই দিনে প্রায় ছয় শতাংশ কমলেও শুক্রবার শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। খবর গালফ নিউজ

শুক্রবার (২৪ অক্টোবর) দুবাইয়ের বাজারে ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি গ্রাম ৪৯৫ দশমিক ৭৫ দিরহাম এবং ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ৪৫৮ দশমিক ৭৫ দিরহাম।

বিক্রেতারা বলছেন, নতুন দামের সঙ্গে মানিয়ে নিয়ে ক্রেতারা আবার দোকানে ফিরছেন।

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝুঁকিধরার মনোভাব কিছুটা কমেছে। তবু বছরজুড়ে স্বর্ণ এখনো প্রায় ৫৫ শতাংশ বেশি দামে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বছরের শেষ নাগাদ অন্তত এক দফা সুদের হার কমাতে পারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক অস্থিরতার মাঝেও বিনিয়োগকারীরা ভবিষ্যতে দামের ওঠানামার ঝুঁকি থেকে বাঁচতে এখনো সক্রিয়ভাবে হেজিং করে যাচ্ছেন। পাশাপাশি স্বর্ণ সমর্থিত এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড বা ইটিএফ থেকে বড় আকারে তহবিল তুলে নেওয়া হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ।

জুলিয়াস বেয়ারের নেক্সট জেনারেশন রিসার্চ বিভাগের প্রধান কার্স্টেন মেঙ্কে জানান, হঠাৎ দাম কমার ঘটনাকে স্বাভাবিকভাবেই দেখা উচিত। তার ভাষায়, এমন বড় উত্থানের পর কিছুটা দাম স্থিতিশীল হওয়া বা সাময়িক বিরতি বাজারের জন্য স্বাস্থ্যকর।

মেঙ্কে মনে করেন, স্বর্ণের ভিত্তিগত অবস্থা এখনো মজবুত। নিরাপদ বিনিয়োগের চাহিদা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধি, সুদ কমার সম্ভাবনা এবং দুর্বল ডলারের বাজার সোনাকে সুবিধায় রাখছে। উদীয়মান অর্থনীতির দেশগুলো ডলার নির্ভরতা কমাতেই স্বর্ণের মজুত বাড়াচ্ছে, যা স্বর্ণের শক্ত অবস্থান আরও স্থায়ী করে তুলছে।

দাম কিছুটা নেমে আসায় সংযুক্ত আরব আমিরাতে খুচরা বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ২৪ ক্যারেটের দাম যদি ৫০০ দিরহামের নিচে থাকে, তবে সামনে ক্রেতাদের ভিড় আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X