স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোলে ন্যাশভিলেকে হারাল মায়ামি

গোল করে উদযাপনে মেসি-সুয়ারেজ। ছবি: সংগৃহীত
গোল করে উদযাপনে মেসি-সুয়ারেজ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির জোড়া গোলে ন্যাশভিলে এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। শনিবার (২৫ অক্টোবর) উড়ন্ত হেডে দুর্দান্ত এক গোল করে তাক লাগিয়ে দেন মেসি। ম্যাচের আগে লিগের কমিশনার ডন গারবার গোল্ডেন বুট পুরস্কার তুলে দেন ফুটবলের মহাতারকার হাতে।

ন্যাশভিলের বিপক্ষে লিড পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ম্যাচের ১৯ মিনিটে দলকে লিড এনে দেন মেসি। লুইস সুয়ারেজের ক্রস বক্সের মাঝামাঝিতে দাঁড়ানো এই তারকা ডানদিকে শরীরটা হালকা শূন্যে ভাসিয়ে হেড দিয়েছেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই ম্যাচ বিরতিতে গড়ায়।

৬২ মিনিটে তাদেও আলেন্দের গোলে ২-০ গোলের লিড পায় মায়ামি। নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত ১২ মিনিট যোগ করা হয়। সেই অতিরিক্ত সময়ে ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। মায়ামি ফুটবলারের বাড়ানো বল হাতে আটকে রাখতে পারেননি ন্যাশভিলে গোলরক্ষক, ফসকে যাওয়া বলটি আলতোভাবে ফাঁকা জালে জড়ান তিনি। এরপর হানি মুখতারের গোলে ব্যবধান কমায় সফরকারীরা।

এদিকে মেসির হাতে গোল্ডেন বুট তুলে দিতে পেরে গর্বিত মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার। তিনি বলেন, ‘আমরা কোনোদিন ভাবতেও পারিনি, লিও এই ক্লাব, এই শহর এবং এই লিগের জন্য এতটা দিতে পারবে। তিনি মেজর লিগ সকারের গতিপথই বদলে দিয়েছেন। অথচ আমরা তখনও বেশ ভালো অবস্থানে ছিলাম। আগামী তিন বছর তাকে পেয়ে আমরা আসলে এক অসাধারণ উপহার পাচ্ছি। আশা করি, এটি সেই উপহার হবে যা বারবার আনন্দ এনে দেবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১০

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১২

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৩

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৪

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৫

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৬

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৭

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৮

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

১৯

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

২০
X