স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

৭ ক্রিকেটারকে বিগ ব্যাশ খেলার অনুমতি দিল পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

নিজেদের সাত ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টটি ১৪ ডিসেম্বর ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। এর আগে, এশিয়া কাপে ব্যর্থতার পর বিদেশি লিগে খেলোয়াড়দের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল পিসিবি।

পাকিস্তানের গণমাধ্যমের খবর, সাত পাকিস্তানি তারকা খেলোয়াড়কে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া হয়েছে। সেই সাত ক্রিকেটারের মধ্যে রয়েছেন বাবর আজম, শাহীন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, শাদাব খান, হাসান আলি এবং হাসান খান।

এবারের বিবিএল মৌসুমে মোট ম্যাচ হবে ৪৪টি। উদ্বোধনী ম্যাচে পার্থ স্টেডিয়ামে মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স ও সিডনি সিক্সার্স— যা হতে যাচ্ছে এক জমজমাট লড়াই। বাবর ছাড়াও ব্রিসবেন হিট দলে প্রথম বিদেশি ও প্লাটিনাম পিক হিসেবে নির্বাচিত হয়েছেন আফ্রিদি। আর মেলবোর্ন রেনেগেডসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। হারিস রউফ থাকছেন মেলবোর্ন স্টার্সে, শাদাব খান খেলবেন সিডনি থান্ডারে, হাসান আলির দল অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং অলরাউন্ডার হাসান খান ফিরেছেন রেনেগেডস দলে।

এর আগে, এক বিবৃতিতে পিসিবি জানিয়েছিল, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনক্রমে জানানো যাচ্ছে যে, খেলোয়াড়দের বিদেশি লিগ বা দেশের বাইরে আয়োজিত অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রদত্ত সব অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X