ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অতীতের মতো আবারও বিএনপি-জামায়াত দ্বন্দ্বে লিপ্ত : মঞ্জু

ঝিনাইদহের শৈলকুপায় দলীয় প্রার্থীর প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা
ঝিনাইদহের শৈলকুপায় দলীয় প্রার্থীর প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য দেন মজিবুর রহমান মঞ্জু। ছবি : কালবেলা

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বর্তমানে আওয়ামী লীগকে পুণর্বাসিত করতে অতীতের মতো বিএনপি-জামায়াত দ্বন্দ্ব শুরু করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় দলীয় প্রার্থী অ‍্যাডভেকেট মতিউরের পক্ষে প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের বাকশালী ও ফ‍্যাসিবাদী রাজনীতি অতীতেও প্রত‍্যখ‍্যাত হয়েছিল। মানুষ তাদের সন্ত্রাসবাদী নৃশংস রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তাদেরকে বিতাড়িত করেছিল। কিন্তু বিএনপি-জামায়াতের ক্ষমতার দ্বন্দ্ব এবং অশুভ রাজনীতি ১৯৯৬ সালে আওয়ামী লীগকে দীর্ঘ দিন পরে হলেও রাজনীতিতে ফিরিয়ে এনেছিল।

মঞ্জু আক্ষেপ করে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না হলে খালেদা জিয়া এখনও জেলখানায় বন্দী থাকতো আর জামায়াতকে নিষিদ্ধ দল হিসেবে আওয়ামীলীগের মত চোরা গোপ্তা রাজনীতি করতে হতো। এক বছর না পেরুতেই এই দুই বড় দলের যে আচরণ আমরা দেখলাম তাতে হতাশ না হয়ে উপায় নেই।

ঝিনাইদহ- ১ আসনে এবি পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ‍্যাডভোকেট মতিয়ার রহমানকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তারই সমর্থনে আজ শৈলকুপার রামচন্দ্রপুর মাঠে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন শৈলকূপা উপজেলা আহ্বায়ক মো. শাহীন আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, এবি পার্টির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় সহকারী জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম ও জেলা সদস্য সচিব নাজমুস সায়াদাত।

এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এলাকার গুণি-জনদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। প্রধান অতিথি গুণি জনদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।

প্রধান অতিথির বক্তৃতায় মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, পুরোনো দিনের রাজনীতি মানেই হলো নিজেদের বাহাদুরি প্রচার করা আর প্রতিশোধ ও প্রতিহিংসা জারী রাখা। লাশের ওপর দিয়ে ক্ষমতার বদল হয়, একদল জেলে যায় এবং আরেকদল এসে সব দখল করে। জনগণ এসবের ওপর ক্ষুব্ধ ও বিরক্ত বলেই ’২৪ -এর গণবিস্ফোরণ ঘটেছে। ফলে এবার একটি দলকে দলবল, গোষ্ঠীসহ সীমান্তের ওপারে পালাতে হয়েছে।

তিনি বলেন, নির্বাচন মানে যদি হয় শুধু ক্ষমতা বদল তাহলে সেটাতো ইতোমধ্যে হয়ে গেছে। এবারের নির্বাচনকে যদি আমরা নিয়ম ও ইতিহাস বদলের নির্বাচন বানাতে পারি তাহলেই কেবল দেশের মুক্তি আসতে পারে।

তিনি আরও বলেন, আমাদের শহীদেরা ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন কিন্তু আমরা শহীদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মান করতে পারি নাই। আমরা টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করতে পারি নাই, রাষ্ট্র আমাদের অধিকার ফিরে দেয় নাই। রাষ্ট্র আমাদের মৌলিক চাহিদা পূরন করতে পারে নাই। তাই আগামী নির্বাচনকে বাংলাদেশ পরিবর্তনের নির্বাচনে পরিণত করার মধ্যে দিয়ে জুলাইয়ের শহীদদের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X