কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩০৯ বাংলাদেশি

লিবিয়া থেকে ফেরত আসা বাংলাদেশি। ছবি: সংগৃহীত
লিবিয়া থেকে ফেরত আসা বাংলাদেশি। ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি। দেশটিতে অনিয়মিতভাবে অবস্থান করায় তাদের ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিশেষ বিমানে তারা দেশে ফিরেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

ফিরে আসা অধিকাংশ বাংলাদেশি প্রথমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রলোভনে মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হয়ে তারা সেখানে গিয়ে নানা প্রতারণা, অপহরণ এবং সশস্ত্র গোষ্ঠীর অমানুষিক নির্যাতনের শিকার হন।

ফেরত আসা ব্যক্তিদের গ্রহণ ও সহায়তার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা। আগমনের পর প্রত্যেক প্রত্যাবর্তনকারীকে আইওএম-এর পক্ষ থেকে ভ্রমণ ভাতা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় ফেরত আসা অভিবাসীদের প্রতি। তাদের অনুরোধ করা হয়—নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করে ভবিষ্যতে যেন কেউ এ ধরনের প্রলোভনে না পড়ে।

সরকারি সূত্র জানায়, বর্তমানে লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সরকার, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, আইওএম এবং আন্তর্জাতিক অংশীদাররা একসঙ্গে কাজ করছে। এ ছাড়া পাচার রোধ ও বিদেশে কর্মসংস্থানের জন্য নিরাপদ ও বৈধ পথ নিশ্চিত করতে লিবিয়া কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্রখাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X