মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

ছড়াকার অন্নদাশঙ্কর রায়

স্মরণ
ছড়াকার অন্নদাশঙ্কর রায়

‘তেলের শিশি ভাঙল বলে/ খুকুর পরে রাগ করো, /তোমরা যে সব বুড়ো খোকা/ভারত ভেঙে ভাগ করো!’ কিংবা ‘যতকাল রবে পদ্মা যমুনা/গৌরী মেঘনা বহমান/ততকাল রবে কীর্তি তোমার/শেখ মুজিবুর রহমান।’ এ দুটি ছড়ারই রচয়িতা অন্নদাশঙ্কর রায়। তার রচিত অনেক পঙ্ক্তিমালাই মানুষের মুখে উচ্চারিত হয়। অন্নদাশঙ্কর রায়ের জন্ম ১৯০৪ সালের ১৫ মার্চ ভারতের ওড়িশার ঢেঙ্কানলে। তিনি শুধু ছড়াকারই নন, একাধারে ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি ও চিন্তাবিদ। শুধু বাংলা ভাষা নয়, ওড়িয়া ভাষাতেও তিনি সাহিত্য রচনা করেছেন। অন্নদাশঙ্করের বাবা নিমাইচরণ রায় ছিলেন বর্তমান ওড়িশার ঢেঙ্কানলে রাজ এস্টেটের কর্মী, মা হেমনলিনী। ঢেঙ্কানলেই তার শিক্ষাজীবন শুরু। এরপর ১৯২১ সালে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন। পড়াশোনার এ পর্যায়ে সংবাদপত্রের সম্পাদনা শিখতে কলকাতা ‘বসুমতী’ পত্রিকার সম্পাদক হেমেন্দ্রপ্রসাদ ঘোষের কাছে আসেন। এ কাজ তার বেশিদিন ভালো লাগেনি। এরপর আইএ পরীক্ষা দেন এবং তাতে পাটনা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন। ১৯২৫ সালে বিএ পরীক্ষায় তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম স্থান অর্জন করেন। ১৯২৭ সালে এমএ পড়াকালে আইসিএস পরীক্ষায় আবারও প্রথম স্থান অধিকার করেন। প্রথম ভারতীয় হিসেবে তিনিই এ গৌরব অর্জন করেন। একই বছর উচ্চশিক্ষার জন্য সরকারি খরচে আইসিএস থেকে ইংল্যান্ডে যান। সেখানে সিভিল সার্ভিসের প্রশিক্ষণ নেওয়ার ফাঁকে ফাঁকে নানা জায়গায় ঘুরে বেড়াতেন। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালিসহ নানা দেশে তিনি ভ্রমণ করেন। এ বিশ্বভ্রমণই তাকে লেখার রসদ দিয়েছে। মার্কিন কন্যা অ্যালিস ভার্জিনিয়া অনফোর্ডকে বিয়ে করেন। তার নাম দেন লীলা রায়। তার স্ত্রী বহু বই বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন। অন্নদাশঙ্করের অনেক লেখা ‘লীলাময়’ ছদ্মনামে প্রকাশিত হয়। ওড়িয়া থেকে শুরু করে ইংরেজি, হিন্দি ও সংস্কৃত ভাষা জানলেও তিনি বাংলা ভাষাকেই সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। দীর্ঘজীবনের অভিজ্ঞতায় প্রায় ৭০ বছর ধরে প্রবন্ধ, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনি, ছড়া, কবিতা, নাটক, পত্রসাহিত্য, আত্মজীবনীমূলক রচনা প্রভৃতি লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার রচিত উপন্যাসের সংখ্যা ২২টি। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে পথে প্রবাসে, অজ্ঞাতবাস, কলঙ্কবতী, অসমাপিকা উল্লেখযোগ্য। উপন্যাসমালার ফাঁকে ফাঁকে তিনি বেশ কিছু ছোটগল্পও লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—প্রকৃতির পরিহাস, দুকান কাটা ১৯৪৪, হাসনসখী, মনপবন, যৌবনজ্বালা, কামিনীকাঞ্চন, রূপের দায়, কথা, কাহিনী ইত্যাদি। দেশভাগ, দাঙ্গা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার লেখনী ছিল আজীবন সোচ্চার। ছড়াকার হিসেবে অন্নদাশঙ্কর রায়ের জনপ্রিয়তা এবং সাহিত্যপ্রভাব ছিল সুদূরপ্রসারী। আধুনিক বাংলা ছড়ায় যে বৈচিত্র্য দেখা যায়, তার সূত্রপাত করেন অন্নদাশঙ্কর। তার বিখ্যাত ছড়ার বইগুলোর মধ্যে রয়েছে—উড়কি ধানের মুড়কি, রাঙা ধানের খৈ, ডালিম গাছে মৌ, শালি ধানের চিঁড়ে, আতা গাছে তোতা, হৈ রে বাবুই হৈ, রাঙা মাথায় চিরুনি, বিন্নি ধানের খই, সাত ভাই চম্পা, দোল দোল দুলুনি ইত্যাদি। ২০০২ সালের ২৮ অক্টোবর এ গুণিজনের জীবনাবসান ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X