কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

বই বিমুখতা কেন

বই বিমুখতা কেন

বইয়ের পাতায় স্বপ্ন জাগে, আলো ছড়ায় পথে, যে বই পড়ে, সে হারায় না জীবনের কোনো রথে। বই হলো মনের জানালা। মনের দিগন্ত বিস্তৃত হয় বই পড়ার মাধ্যমে। যে যত বই পড়বে, তার মনের বিশালতা তত বাড়বে, নিজেকে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবে। প্রযুক্তির আধিপত্য ও সহজলভ্যতা আমাদের একটি অন্তঃসারশূন্য শিক্ষিত সমাজ উপহার দিচ্ছে, যা ভবিষ্যতের জন্য একটা বিশাল সংকট তৈরি করবে।

সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, এ প্রজন্ম বই পড়া থেকে যোজন যোজন দূরে চলে যাচ্ছে। যেখানে নিজেকে সমৃদ্ধ করতে হলে একাডেমিক বই পড়ার পাশাপাশি গল্প, কবিতা, উপন্যাস বা সাহিত্যের শাখায় শাখায় বিচরণ থাকা উচিত প্রত্যেকটি শিক্ষার্থীর; সেখানে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব, চ্যাটজিপিটির মতো আধুনিক প্রযুক্তিগুলো আমাদের কাছে সহজলভ্য হওয়ায় আমাদের সেই বই পড়ার সময় এখন নেই। বই পড়ার প্রতি আগ্রহ ও ভালোবাসা এ প্রযুক্তির সহজলভ্যতার যুগের আগে অনেক বেশি পরিমাণে দেখা যেত। বই পড়া ছিল তখন শিক্ষার্থীদের প্রধান শখ। এ অনুরাগ কমে যাওয়ার পেছনে রয়েছে অনেক কারণ। তার মধ্যে অন্যতম হলো প্রযুক্তির প্রভাব।

আজ সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটকের এ দুনিয়ায় তাদের কাছে যেন দুই পাতা বই পড়ার সময় নেই। ঘণ্টার পর ঘণ্টা ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকা যায়, স্ক্রল করা যায়, বই পড়ার সুযোগ হয় না। শর্ট ভিডিও, রিলস দেখার কারণে শিক্ষার্থীদের ধৈর্যশক্তি কমে যাচ্ছে, যার ফলে তারা বইয়ের পাতায় তার মনোযোগটা ধরে রাখতে পারে না। সারাক্ষণ অস্থিরতা কাজ করে মনের মধ্যে। একটা শিক্ষার্থীর মোবাইলের স্ক্রিন টাইম যদি সাত-আট ঘণ্টা হয়, তবে একজন আদর্শ শিক্ষার্থী আমরা কখনো খুঁজে পাব না।

আধুনিক জীবনযাত্রার প্রভাবও একইভাবে দায়ী করছে এখানে। আধুনিক জীবনযাত্রার সঙ্গে চলতে গিয়ে তারা বই পড়ার উপকারিতা উপলব্ধি করতে ভুলে গেছে। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে গেছে শিক্ষার্থীরা। বই না পড়ার আরও কিছু কারণের মধ্যে একাডেমিক ক্ষেত্রে পড়াশোনার অতিরিক্ত প্রেশার, কোচিংও দায়ী। এসব করে শিক্ষার্থীদের ধৈর্য থাকে না কবিতা, উপন্যাস বা সাহিত্য পড়ার। একাডেমিক প্রেশারই যেন তাদের পিষে শেষ করে দিচ্ছে। এ ছাড়া রয়েছে গুগল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব থেকে দ্রুত তথ্য পাওয়া। বইয়ের গভীরতা ও বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি পেতে দরকার ধৈর্য, যা এই তরুণ প্রজন্মের বেশিরভাগই হারিয়ে ফেলেছে।

ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত জ্ঞানের সঙ্গে পরিচয় করাতে হলে তাদের হাতে বই তুলে দিতে হবে। পারিবারিক, সামাজিক ও প্রতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ের বই-সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠা করে সবার জন্য উন্মুক্ত করা, পাঠচক্র ও প্রতিযোগিতার আয়োজনসহ নানা উদ্যোগ নেওয়া যেতে পারে। কোচিং গাইড থেকে দূরে রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার ও পরিবারের অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। প্রযুক্তির ব্যবহারের সীমিতকরণ করতে হবে। প্রযুক্তির ক্ষতি তুলে ধরে সেমিনার, বিতর্ক ও টেলিভিশন বিজ্ঞাপনে প্রচার করতে হবে নিয়মিত। তাহলে আমরা একটি সৃজনশীল ও জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম উপহার দিতে পারব দেশকে, যারা বিশ্ব সভ্যতায় অবদান রেখে দেশ করবে গর্বিত।

বই মানুষের আত্মচেতনাকে জাগ্রত করে, চিন্তার গভীরতা বাড়ায় এবং সমস্যার সমাধান করার ক্ষমতা শানিত করে। এ অভ্যাস মননকে বৃহৎ ও পরিণত করে তোলে। আজকের সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক যুগে মস্তিষ্ককে সস্তা ও অপ্রয়োজনীয় কনটেন্টে ভরিয়ে ফেলার পরিবর্তে প্রতিটি শিক্ষার্থীর উচিত বইয়ের প্রতি আকৃষ্ট হওয়া এবং জ্ঞানসমৃদ্ধ পাঠে মনোনিবেশ করা। পরিবর্তন হোক আমার পরিবার, প্রতিষ্ঠান ও সবার নিজ নিজ জায়গা থেকে শপথ হোক—বইয়ের সঙ্গে ভালোবাসার ও জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম গড়ার।

তানিয়া আক্তার, গণিত বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১১

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৪

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৫

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৬

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৭

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৮

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৯

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

২০
X