গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ। ছবি : কালবেলা
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় কামরুজ্জামান রতন গ্রুপ ও মহিউদ্দিন আহমেদ গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— স্বাধীন (২৮), আসিফ মীর (১৯), শিরিনা বেগম (৪৬), সাইদুল (২৫), মোস্তফা (৪৮), দেলোয়ার (৪৯), নয়নসহ (২৬) মোট ১০ জন আহত হন। এর মধ্যে স্বাধীন ও সাইদুলের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ হোসেন রাজু জানান, আমাদের হাসপাতালে দুজন রোগী এসেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। স্বাধীন নামে একজনের অবস্থা গুরুতর। তার দুই হাত ও মাথায় আঘাত রয়েছে।

জামালদী বাসস্ট্যান্ড এলাকার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বিকেল ৫টার দিকে মহিউদ্দিন গ্রুপ মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। অপরদিকে রতন গ্রুপের নেতাকর্মীরা আনন্দ মিছিলের প্রস্তুতিতে ছিলেন। হঠাৎ দুই পক্ষ মুখোমুখি হলে গুলি, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে গাড়ি ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসেন কালবেলাকে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ তারা আমাদের ওপর হামলা চালিয়ে গাড়ি-অফিস ভাঙচুর এবং ৬-৭ জনকে মারধর করে। এতে আমাদের ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি করে।

হোসেন্দী ইউনিয়ন বিএনপি নেতা মমিন মৃধা এবং মাসুম মিয়া (রতন গ্রুপ) কালবেলাকে বলেন, রতন ভাই মনোনয়ন পাওয়ায় গজারিয়াবাসী আনন্দিত ছিল। আনন্দ মিছিলের প্রস্তুতির সময় আলী হোসেনের অফিস থেকে গুলি ও ককটেল বিস্ফোরণ শুরু হলে আমরা প্রতিহত করি।

মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, হাসপাতালে থাকা অবস্থায় ঘটনাটি শুনেছি। অত্যন্ত দুঃখজনক। যারা জড়িত তাদের বিচার চাই। নেতাকর্মীদের বলবো, দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ থাকতে।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ কালবেলাকে বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত আমরা তিনজন আহতের তথ্য নিশ্চিত হয়েছি। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় টহল চলছে, পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান কালবেলাকে বলেন, আমি ঘটনাস্থলে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X