মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

মীর মশাররফ হোসেন

স্মরণ
মীর মশাররফ হোসেন

মীর মশাররফ হোসেন বাংলাদেশের ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। তিনি ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। বাড়িতে শিক্ষকের কাছে আরবি ও ফারসি শেখেন মীর মশাররফ। পরে পাঠশালায় গিয়ে বাংলা ভাষা শেখেন। কর্মজীবনে ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন। কিছুদিন পর চাকরি ছেড়ে বাড়ি ফেরেন। পরে ১৯০৩ থেকে ১৯০৯ সাল পর্যন্ত কলকাতায় ছিলেন। ছাত্রজীবনে তিনি ‘সংবাদ প্রভাকর’ ও ‘গ্রামবার্তা’য় সাংবাদিকতা করেন। এখানেই শুরু সাহিত্যজীবনের। গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ তার সাহিত্যগুরু। মীর মশাররফ ‘আজিজননেহার’ ও ‘হিতকরী’ নামে দুটি পত্রিকা সম্পাদনা করেন। তিনি ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রকাশিত হওয়ার চার বছর পর মশাররফের প্রথম উপন্যাস ‘রত্নাবতী’ প্রকাশিত হয়। এরপর তিনি একে একে কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী, পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ লিখেছেন। অমর কীর্তি ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসে তিনি কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনি তুলে ধরেন। অবশ্য অনেক ঘটনা ও চরিত্র সৃষ্টিতে উপন্যাসসুলভ কল্পনার আশ্রয়ও নেওয়া হয়েছে। তার ‘জমিদার দর্পণ’ নাটকটি ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জের কৃষক বিদ্রোহের পটভূমিকায় রচিত। জনপ্রিয় এই ঔপন্যাসিক ১৯১২ সালের ১৯ ডিসেম্বর মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X