কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে ফের হামলা, নিহত ১৬

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুদানের সংঘাতপূর্ণ করদোফান অঞ্চলে একটি অবরুদ্ধ শহরে গোলাবর্ষণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দেশটির দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ তৃতীয় বছরে গড়ানোর মধ্যেই বেসামরিক মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। খবর আলজাজিরার।

চিকিৎসা পর্যবেক্ষণকারী সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, গত দুই দিনে দক্ষিণ করদোফানের ডিলিং শহরের আবাসিক এলাকায় আর্টিলারি হামলা চালিয়েছে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ (এসপিএলএম-এন)। শুক্রবার পর্যন্ত চলা এই গোলাবর্ষণে নারী, বয়স্ক মানুষ ও শিশুরাও নিহত হয়েছেন।

সংগঠনটি অভিযোগ করেছে, হামলায় ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাকে লক্ষ্য করা হয়েছে। ডিলিংয়ে এই হামলা করদোফানজুড়ে সহিংসতার নতুন ঢেউয়ের অংশ, যেখানে ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত ১০০ জনের বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম দারফুর থেকে সরে এসে সংঘাত এখন দেশের কৌশলগত কেন্দ্রীয় অঞ্চলের দিকে যাচ্ছে, যা যুদ্ধের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, বেসামরিক এলাকায় হামলা অবিলম্বে বন্ধ করতে উভয় সশস্ত্র গোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি করা এবং সংঘাতে আটকে পড়া মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর পথ নিশ্চিত করতে।

প্রসঙ্গত, আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও আটজন। শনিবার (১৩ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের কর্তৃক ইউএন ঘাটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত ও ৮ জন আহত হয়েছেন। সেখানে পরিস্থিতি অস্থিতিশীল।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X