সম্পাদকীয়
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০৯:৪১ এএম
প্রিন্ট সংস্করণ
জীবন বাঁচানোর গাড়িতেই গেল ৮ প্রাণ

অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হবে

অসহায় পরিবারের পাশে দাঁড়াতে হবে

সড়কে মৃত্যুর মিছিল থামছেই না। দেশের সড়কে নিয়মিতভাবে প্রাণ ঝরছেই, সেইসঙ্গে মাঝেমধ্যেই ঘটছে ভয়াবহ রকমের দুর্ঘটনা। মর্মান্তিক এসব ঘটনায় একসঙ্গে মারা যাচ্ছেন অনেকেই। শনিবার ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ নিহত হয়েছে আটজন। হৃদয়বিদারক এ ঘটনায় সারা দেশের মানুষ ব্যথিত ও কাতর হয়েছেন। সবার মতো আমরা কালবেলা পরিবারও গভীর শোকাগ্রস্ত এবং সবার মতোই শোকসন্তপ্ত পরিবারের স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেইসঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

দুর্ঘটনা বিষয়ে যা যায়, শনিবার ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ে দিয়ে সাতজন যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। যাত্রীদের মধ্যে ছিল একই পরিবারের পাঁচজন, পরিবারটির দুই আত্মীয় ও গাড়িচালক। এই আট ব্যক্তি হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মোছাম্মৎ বিউটি বেগম, তার ছেলে মোস্তাফিজুর রহমান রিফাত ও হাসিব হোসেন, মেয়ে রাফসানা খাতুন, শাশুড়ি তাসলিমা বেগম, ছোট বোন নাসরিন বেগম, বড় বোনের ছেলে আরিফ হোসেন ও গাড়িচালক মৃণাল মালো। গাড়িটি যখন ফরিদপুরের ভাঙ্গা অংশে এসে পৌঁছায় তখন এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের রেলিংয়ে ধাক্কা মারে। ফলে গাড়িটির সিলিন্ডার ফেটে আগুন ধরে যায় এবং সে স্থানেই বীভৎসভাবে দগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু ঘটে। পরে হাসপাতালে নিহত হন আরও তিনজন। অ্যাম্বুলেন্সটির নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে চালক মৃণাল মালো হাসপাতালে তার মৃত্যুর আগে দেওয়া তথ্য বলছে, ওই সময় এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে আঁকাবাঁকাভাবে চার-পাঁচটি মোটরসাইকেল আসতে দেখে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই অর্থাৎ শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এই সম্পাদকীয় যখন লেখা হচ্ছে, তখন আরও একটি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে এক পুলিশ কনস্টেবল ও এক নারী নিহতের খবর আমাদের হাতে এলো। ঘটনাটি ঘটেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে। এখানেও একটি মাইক্রোবাসচাপায় ঘটনাটি ঘটে। এসব নিদারুণ ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমাদের জানা নেই!

পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত হন। এক গবেষণা বলছে, ২০২২ সালে ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত এবং আহত হয়েছেন ১২ হাজার ৩৫৬ জন। ২০২১ সালের চেয়ে ২০২২ সালে সড়কে দুর্ঘটনা ১৯ দশমিক ৮৯ শতাংশ ও প্রাণহানি ২৭ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে এবং ধারাবাহিকভাবে দুর্ঘটনাগুলো ঘটেই চলেছে।

সড়কে মানুষের এ মর্মন্তুদ পরিণতির শেষ কোথায়, আমরা জানি না! এ সংক্রান্ত বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা নিয়মিত তাদের পর্যবেক্ষণ-পরামর্শ দিয়ে যাচ্ছেন, রাজনৈতিক মহল মানুষের আশ্বাস দিয়ে চলেছেন, সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা এ থেকে মানুষকে রক্ষার নানা উদ্যোগ গ্রহণ করছেন। পত্রপত্রিকা বা গণমাধ্যম লিখেই চলেছে, কিন্তু কোনো কিছুতেই যেন থামানো যাচ্ছে না এ মৃত্যু।

আমরা মনে করি, সড়কে দুর্ঘটনার অনেক কারণের মধ্যে গাড়ির বেপরোয়া গতি একটি অন্যতম কারণ। এ ক্ষেত্রে সব ধরনের প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি বা গাড়ির চালকের সচেতনতাও অত্যন্ত জরুরি। শুধু সময় বাঁচানোর জন্য জীবন নিয়ে এ ঝুঁকি কোনোক্রমেই যুক্তিযুক্ত হতে পারে না। আমাদের প্রত্যাশা, ঈদ সামনে রেখে সড়কে প্রশাসনিক তৎপরতা আরও বাড়ানো হবে। সেইসঙ্গে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের স্বজনদের সহযোগিতায় সবাই এগিয়ে আসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১০

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৩

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৪

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৭

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৮

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৯

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

২০
X