বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

সামাজিক মাধ্যমে নারীর প্রতি অশ্লীল মন্তব্যও অপরাধ : হুমা

অভিনেত্রী হুমা কুরেশি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী হুমা কুরেশি। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি কুরুচিকর মন্তব্য ও আক্রমণের বিরুদ্ধে সরব হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় নারীদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যকে রাস্তায় শ্লীলতা লঙ্ঘনের মতোই গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা উচিত এবং এর জন্য উপযুক্ত শাস্তি থাকা দরকার।’

হুমা কুরেশি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষ প্রথমে আমাকে বিকিনি পরা ছবি পোস্ট করার পরামর্শ দেন। আর যখন আমি তা পোস্ট করি, তখনই তারা মন্তব্য করেন, ‘এসব কী করছেন?’—এই দ্বিমুখী আচরণ যেমন বিরক্তিকর, তেমনই দুঃখজনক।’ তিনি আরও বলেন, ‘রাস্তাঘাটে মহিলাদের উত্ত্যক্ত করলে যেমন শাস্তি দেওয়া হয়, সোশ্যাল মিডিয়াতেও একইভাবে শাস্তি থাকা উচিত। কেউ যদি আমার ইনবক্সে অশ্লীল ছবি বা কুরুচিকর মন্তব্য পাঠায়, তাহলে তারও শাস্তি হওয়া উচিত।’

অভিনেত্রী আরও জানান, মহিলারা কী পরছেন, তাদের মেকআপ, জীবনশৈলী, কাজ বা রাতে কখন বাড়ি ফিরছেন—এসব নিয়ে কুমন্তব্য করা বন্ধ করা জরুরি।

তবে শুধু সামাজিক সচেতনতা ছাড়াও হুমা কুরেশি বর্তমানে দর্শকদের মন জয় করছেন ‘দিল্লি ক্রাইম ৩’ এবং ‘মহারানি ৪’ সিরিজে তার শক্তিশালী অভিনয় দক্ষতার মাধ্যমে। এই দুটি সিরিজ এরই মধ্যে আলোচনায় আছে। মহারানিতে প্রথম থেকে তিনি অভিনয় করলেও দিল্লি ক্রাইম সিজন ৩-এ এবারই প্রথম দেখা গিয়েছে তাকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X