টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গী স্টেশন রোডে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক ৪

আটক ৪ ছিনতাইকারী। ছবি : কালবেলা
আটক ৪ ছিনতাইকারী। ছবি : কালবেলা

গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ বিভাগের একটি টিম।

রোববার (২৩ নভেম্বর) রাত ৩টায় এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

গোয়েন্দা বিভাগের সূত্র জানায়, টহলরত ডিবি সদস্যরা রাতের ওই সময়ে স্টেশন রোডে সন্দেহজনক অবস্থায় চার যুবককে দেখতে পান। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ এগোতেই তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসআই শফিকুল ইসলাম কালবেলাকে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টঙ্গী রেলস্টেশন, স্টেশন রোড, বাজার এলাকা ও আশপাশের সড়কে পথচারীদের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনতাই করত। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের নজরদারি বাড়ানো হয় এবং রাতে তাদের হাতেনাতে ধরা সম্ভব হয়। আটকদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়েছে এবং সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, রাতের শহরকে নিরাপদ রাখতে টঙ্গী-গাজীপুর অঞ্চলে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X