মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

মশাল মিছিল। ছবি : কালবেলা
মশাল মিছিল। ছবি : কালবেলা

মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশার সঞ্চালনায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য হেমা চাকমা।

সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, ‘তারা (সরকার) প্রত্যেকটি মানুষের নিরাপত্তাবোধকে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। যত রকমের মবতন্ত্র হয়েছে, প্রত্যেকটির ব্যর্থতা মূলত সরকারের। আরেকটা ব্যাপার বলব, সমাজ হিসেবে আমাদের প্রত্যেকের কর্তব্য আছে, আমরা জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় সব প্রতিষ্ঠানকে পাহারা দেওয়ার দায়িত্ব নিতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে কখনো কোনো প্রতিষ্ঠান বা সরকারের হাতে ছেড়ে দেবেন না এবং সবসময় নিজেরা সজাগ থাকবেন। বাংলাদেশকে সবসময় বাংলাদেশের মানুষেরা রক্ষা করেছে। যত আন্দোলন হয়েছে মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্র-জনতা করেছে।’

ডাকসু সদস্য হেমা চাকমা বলেন, ‘সব ধর্মের, সব জাতির, সব গোষ্ঠীর সক্রিয় ও কথা বলার অধিকারটা থাকতে হবে। বাউল যেমন রাস্তায় গান গাইবে, যেমন করে বাদ্যযন্ত্র (ইনস্ট্রুমেন্ট) বাজাবে, ঠিক তেমনি করে বাংলাদেশের প্রতিটি মানুষ যে ধর্মেরই হোক না কেন, যে জাতিগোষ্ঠীরই হোক না কেন তাদের কথা বলার, গান গাওয়ার, নাচ করার অধিকারটা তাকে দিতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X