লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আমার কর্মের ওপর আমার জান্নাত নির্ভর করবে : এ্যানি

তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা
তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমার ইমান, আকিদা, কর্ম, ইহকালে কি করলাম তা পরকালে নির্ধারণ হবে। আমার কর্মের ওপর আমার জান্নাত নির্ভর করবে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের করইতলা এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত ধানের শীষের পক্ষে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যারা আল্লাহর ওপর সন্তুষ্টি, আল্লাহর ওপর বিশ্বাস, আল্লাহর প্রতি প্রেম-ভালোবাসা না রেখে শুধু নিজের দলকে ইসলাম ব্যবহারের পন্থা হিসেবে ব্যবহার করতে চান, ওই ইসলাম আসল ইসলাম নয়। মদিনার ইসলাম আসল ইসলাম।

তিনি আরও বলেন, মওদুদীর ইসলাম আসল ইসলাম নয়, ওইটা পাকিস্তানের ইসলাম। মওদুদীর ছেলে নিজে তার বাবার বিরোধিতা করেছে। যারা মওদুদীবাদ, মওদুদী ইসলাম নিয়ে ঘরে ঘরে গিয়ে জামায়াত বেহেশতের সার্টিফিকেট দিতে চায়, জান্নাতের কথা বলে, এটা শিরক। এটা হয় না, একটা রাজনৈতিক দল কখনো জান্নাতের টিকিট দিতে পারে না।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, প্রেসিডেন্ট জিয়া মাত্র ৩৬ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। তিনি একজন সৈনিক ছিলেন, মেজর ছিলেন। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশে যখন যুদ্ধ, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তিনি রণাঙ্গনে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। তার ডাকের কারণে তরুণ সমাজ যুদ্ধে নেমে পড়েছেন। তাকে স্বাধীনতার ঘোষক বলা হয়।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক। তরুণরা এত দিন ভোট দিতে পারেননি। এবার তারা ভোট দেবেন। ধানের শীষ যখনই দাঁড়ায় তখনই জিতে। এ এলাকার ঘরে ঘরে ধান, ঘরে ঘরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান। যার কারণে যখনই ভোট আসে তখনই ধানের শীষ জিতে।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, মাহবুবুর রহমান লিটন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা লোকমান হোসেন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ, সদস্য সচিব মনসুর আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X