কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৮:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

কবিতা

কবিতা

সংসার

আসিফ নূর

এইপার স্ত্রী আর ওইপার স্বামী,

মাঝবহতা খরস্রোতা যে পাথুরে অঙ্গারনদী—

সোহাগে সমাজ তার নাম রেখেছে সংসার।

দুইপারে পরস্পরে সুভাষিত সেই ভাবতরঙ্গ নেই,

সমান্তরাল সম্পর্কে ওরা পাশাপাশি বাঁচে প্রেমহীন।

শুধু সন্তান নামের সাঁকোটি আছে বলেই

উভয়ের সংযোগপ্রথা এখনও চালু, যদিও নড়বড়ে খুব।

সুইয়ের মুখে অল্পটুকু সোনা

ফারহান ইশরাক

চোখ বুজলে মানচিত্র বিশ্বরূপ বটে

পাখিশোভা রাতচিত্র দেখার বিস্ময়

বুজবো বুজবো আচ্ছা নিষেধাজ্ঞা

কীসে অঙ্কপাঠও পারদে বদলায়

যদি একটু ঘুমের ভাব হয় তেলের

মিটারে ভয় চুরি হবে পুকুরসমেত?

আমি ঘুম সুইয়ের মুখে অল্পটুকু সোনা

গোলাপের মূল্যমানে রকমরফর হবে?

না-বুজলে বহাল রবে কক্ষপথ চলা?

পৃথিবী শুনেছে কারও উচ্চতর নাম

ভাষা তো একান্তগণিত কবি এসে তাই

সংগীত বানাবে হৃদয়ের তন্ত্রী কেটে

সুরারোপ করবে খুবই লাল!

শর্ট ভিডিও মৌসুমের দীর্ঘ পরিণতি

এক ফুলে আন্তরিক পতঙ্গই বোকা

সততার মতোই খুব মিথ্যা শুরু হবে

এক ফুলে যারাই টাল চুম্বন প্রসূত

সাহসেরও এখন খুব নিন্দা শুরু হবে!

আড়াল

গোলাম রাব্বানী

এই যে তুমি আমি

যে যার মতো লুকাই

বিরহ

ব্যথা

ক্ষত

তাতে কী আসে যায়

পৃথিবীর

মানুষের

সময়ের

বা

দূরের নক্ষত্রদের

যা হয় ক্ষয়

সবটুকুই তো

তোমার আর আমার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X