বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:২২ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উসকানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না : ইরান

ইরানের বিচার বিভাগের প্রধান ঘোলামহোসেন মোহসেনি এজেই। ছবি : সংগৃহীত
ইরানের বিচার বিভাগের প্রধান ঘোলামহোসেন মোহসেনি এজেই। ছবি : সংগৃহীত

ইরানের বিচার বিভাগের প্রধান ঘোলামহোসেন মোহসেনি এজেই জানিয়েছেন, সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভের পেছনে যাদের ভূমিকা রয়েছে, তাদের শাস্তির ক্ষেত্রে একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। রোববার (২৫ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর জিউ নিউজের।

চলতি মাসের শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং দেশজুড়ে স্বাভাবিক অবস্থা ফিরেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

মোহসেনি এজেই বলেন, জনগণ ন্যায্যভাবেই দাবি করছে দাঙ্গা, সন্ত্রাস ও সহিংসতার মূল অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় এনে দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, তদন্তের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোরতা অনুসরণ করা হবে এবং যারা অস্ত্র হাতে নিয়েছে, মানুষ হত্যা করেছে কিংবা অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে; তাদের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না।

ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভে মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৪২৭ জনকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিকরা রয়েছেন। সরকার পক্ষ থেকে নিহত অন্যদের দাঙ্গাকারী হিসেবে আখ্যা দিয়ে দাবি করা হয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উসকানিতে সহিংসতায় জড়িয়েছিল।

এদিকে, বিক্ষোভে আটক ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা নরম সুরে কথা বলেছেন এবং দাবি করেছেন, তেহরান পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রেখেছে।

সুইজারল্যান্ডের দাভোস থেকে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প জানান, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের দিকে একটি বিশাল নৌবহর পাঠাচ্ছে।

উল্লেখ্য, গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের বিশেষ পুলিশ বাহিনীর কমান্ডার কর্নেল মেহদি শরিফ কাজেমি দাবি করেছেন, বিক্ষোভ দমনে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি।

তিনি বলেন, এই অভিযানে পুলিশের অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠলেও বাস্তবে কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রাণহানি এড়াতে আমরা কেবল পানি কামানের মতো অপ্রাণঘাতী পদ্ধতি ব্যবহার করেছি।

কালবেলা/এমএসকেএম/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X