স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০২:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

মেসির অটোগ্রাফে চাকরিহারা সালামাঞ্চা

মেসির অটোগ্রাফে চাকরিহারা সালামাঞ্চা

সম্প্রতি আমেরিকার লিগ কাপের শেষে লিওনেল মেসির অটোগ্রাফ নিয়ে চাকরি হারিয়েছেন পরিচ্ছন্নতাকর্মী কলম্বিয়ান নাগরিক ক্রিস্টিয়ান সালামাঞ্চা। বৃহস্পতিবার (৩ আগস্ট) লিগ কাপের নকআউট পর্বের ম্যাচে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারায় ইন্টার মিয়ামি। জোড়া গোলে মিয়ামির জয়ের নায়ক ছিলেন বিশ্বকাপজয়ী মেসি। ফ্লোরিডা ডার্বিতে প্রিয় তারকাকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি পরিচ্ছন্নতাকর্মী ক্রিস্টিয়ান সালামাঞ্চা। যিনি মিয়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়াম এলাকায় ক্লিনারের কাজ করেন। কিন্তু আর্জেন্টাইন অধিনায়ককে সামনে পেয়ে আবেগে পেশাদার আচরণ ভুলে গিয়ে অটোগ্রাফ গ্রহণ করেন। তাতেই চাকরি হারাতে হচ্ছে কলম্বিয়ান সালামাঞ্চার। আমেরিকান ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী, যারা স্টেডিয়াম বা বাইরে কাজ করেন, তাদের খেলোয়াড়দের সামনে পেশাদার আচরণ বজায় রাখতে হবে। মেসির অটোগ্রাফ নেওয়াকে জীবনের সেরা মুহূর্তের সঙ্গে তুলনা করে ক্রিস্টিয়ান সালামাঞ্চা বলেন, ‘আমি ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে একটি বাথরুম পরিষ্কার করতে গিয়েছিলাম। তবে মেসিকে দেখে আমি ‘বিশ্বচ্যাম্পিয়ন’ বলে ডাক দিই। তিনিও আমার ডাকে সাড়া দিয়ে কাছে এসে আমাকে অটোগ্রাফ দেন। এরপরই আমাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। যাই হোক, অটোগ্রাফ নেওয়ার মুহূর্ত আমার কাছে চাকরি হারানোর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১০

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১১

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১২

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৩

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৪

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৫

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৬

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৭

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৮

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৯

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

২০
X