ওমর ফারুক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

‘আমাদের মেসি হয়ে এসেছে হামজা’

‘আমাদের মেসি হয়ে এসেছে হামজা’

হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে তখন তিল ধারণের ঠাঁই নেই। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে বিনোদন—নানা বিভাগের সংবাদকর্মীদের পদচারণে ভরে উঠে পুরো বলরুম। হোটেলের কর্মীদেরও ঘুরেফিরে আসতে দেখা গেল কয়েকবার। পুরো আয়োজনের মধ্যমণি—হামজা চৌধুরী।

বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারের লাল-সবুজে মোড়ানো জাতীয় দলের জার্সিতে যোগদানকে ঘিরেই যেন বদলে গেল পুরো চিত্র। পুরুষ ফুটবলে এমন দিন যে আর কখনো দেখেনি কেউ! প্রথমবার এমন কিছুর দেখা মিলল এবার। প্রধান কোচ হাভিয়ের ক্যাববেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে হামজা চৌধুরী। পাশে বসে সে উত্তাপ অনুভব করেছেন জাতীয় দলের পার্টনার প্রতিষ্ঠান ইউসিবির এক কর্মকর্তাও। আধা ঘণ্টার সংবাদ সম্মেলন—তাতেও যেন অতৃপ্তই রয়ে গেলেন সংবাদকর্মীরা। আরও কত কত প্রশ্নই যেন বাকি থেকে গেল তাদের। সময় স্বল্পতায় অনেকের হাত তোলাই ছিল; কিন্তু প্রশ্ন করার আর সুযোগ মিলল না।

দেশের ফুটবলে এমন দিন ঠিক কবে দেখা গিয়েছিল—মনে করতে চাইলেও যে মনে পড়ে না। পড়বেও বা কি করে! এমন কিছু তো আর কখনো দেখাও মেলেনি। অন্তত পুরুষ ফুটবলে তো নয়ই। হ্যাঁ, নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার আনন্দ ছুঁয়ে গিয়েছিল পুরো রাজধানীবাসীকে। কিন্তু একজন ফুটবলার এসেই পুরুষ ফুটবলের চিত্রটাই যে এভাবে বদলে দেবেন—সেটাও বা কে ভেবেছে কখন! অবশ্য শুরুটা যার মধ্য দিয়ে, তিনিই এখন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ২০১৩ সালের এমনই এক দিনে বাংলাদেশ দলের হয়ে খেলতে এসেছিলেন জামাল। সেই দিনের মুহূর্তটা গতকাল একবার চোখের সামনে ভেসে উঠল তারও। কিন্তু হামজার চেয়ে যে বেশি ছিল না—তা আর অস্বীকার করলেন না বাংলাদেশ অধিনায়ক, ‘অবশ্যই আমি দারুণ অনুভব করছি। আমি যখন এসেছিলাম, তখনো একই রকম পরিস্থিতি ছিল। হামজা প্রিমিয়ার লিগ খেলোয়াড়। তবে হামজাকে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, তা দারুণ। মনে হচ্ছে আমাদের মেসি হয়ে এসেছে সে।’

তবে অ্যাটমোস্ফিয়ার যে কতটা পরিবর্তন হয়েছে, সেটা জামালের ভাষায়, ‘পাঁচগুণ বেশি’। ঠিক তাই। নামটা হামজা কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা বলেই এমন উন্মাদনা আর উত্তাপ। তিনি বাংলাদেশের হয়ে খেলবেন জেনেই ভারত দলেও অবসর ভেঙে ফিরে এসেছেন কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী—লোকমুখে আপাতত এমন কথাই শোনা যাচ্ছে। জামালকেও বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি সহজ ভাষায় গভীরতম এক উত্তর দিয়ে দেন, ‘সুনীল ছেত্রী খুবই ভালো খেলোয়াড়। দেশের জন্য ট্রিমেন্ডাস জব করছে। কিন্তু সত্যি বলতে, হামজা প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার।’ ভারতেও সংবাদকর্মীদের মধ্যেও হামজার উত্তাপ থাকবে বলে মনে করেন তিনি। হামজার আগমনে দেশের ফুটবলে মিলেছে পৃষ্ঠপোষকার ছোঁয়াও। পাঁচ বছরের জন্য জাতীয় দলের পার্টনার হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। মানুষের মনে দেশের ফুটবল ঘিরে জেগেছে নতুন করে উন্মাদনা। সংবাদকর্মীদের উপচে পড়া ভিড়েও মিলেছে সে বার্তা। ফুটবলের আমেজ যে হারিয়ে যায়নি, সেটা যেন হামজার সঙ্গে সেলফিতে ভরে উঠল সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১০

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১১

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১২

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৩

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৪

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৫

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৬

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৭

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৮

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৯

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

২০
X