বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ

‘ভালো’ অধিনায়ক সব সময় ভালো

বললেন হাথুরুসিংহে
‘ভালো’ অধিনায়ক সব সময় ভালো

সংবাদ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের একটি ছবি মোবাইল ফোনে ফ্রেমবন্দি করে রাখলেন চন্ডিকা হাথুরুসিংহে। এশিয়া কাপের আগে দলের প্রস্তুতি নিয়ে প্রথম ধাপের প্রশ্নগুলোর উত্তর তিনিই দিলেন। পাশে বসে থাকা সাকিব আল হাসান পুরো সময়টা হাসিমুখে উপভোগ করে গেছেন। তিন সংস্করণে অধিনায়ক সাকিবকে পাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল হাথুরুর কাছে। প্রধান কোচের উত্তর দেওয়ার সময়টা বোধহয় একটু বেশিই উপভোগ করেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার। কেননা, সাকিবের প্রশংসার সঙ্গে তার জন্য পরিস্থিতিটা কতটা কঠিন, সেটিরও দারুণ ব্যাখ্যা দিয়েছেন এ লঙ্কান কোচ। আসন্ন এশিয়া কাপ ঘিরেও প্রত্যাশার কথা শোনালেন তিনি।

কিছুদিন আগেই ওয়ানডের দায়িত্ব নেওয়ার পর এখন জাতীয় দলের তিন সংস্করণে অধিনায়ক সাকিব। সব সংস্করণে একজন অধিনায়ক নিশ্চিতভাবে কোচের পরিকল্পনাকেও সহজ করে দেওয়ার কথা। তবে হাথুরুর কাছে সাকিব যে কতটা উঁচু মানের, সেটা তার ব্যাখ্যাতেই স্পষ্ট হয়ে উঠেছে, ‘যে সংস্করণেই হোক, ভালো অধিনায়ক সব সময় ভালো। কিন্তু তিন সংস্করণে অধিনায়কত্ব করা যে কোনো ক্রিকেটারের জন্যই কঠিন। কোচের সঙ্গে যোগাযোগ এ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।’ সর্বশেষ কয়েকদিন ধরে হওয়া অনুশীলন ক্যাম্পে ছিলেন না সাকিব। তবে যোগাযোগ ঠিকই রেখেছিলেন তিনি। শেষ দিন দলের সঙ্গে বসে আরও বিস্তারিত জেনেছেন। কেমন ছিল প্রস্তুতি, তা নিয়ে প্রধান কোচ বলেছেন, ‘প্রস্তুতিতে আমি খুবই সন্তুষ্ট। আমরা শুরুতে ফিটনেস নিয়ে বেশ কাজ করেছি। এরপর সাত দিন আমরা স্কিল নিয়ে কাজ করেছি, যেখানে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করা হয়েছে। এরপর পাঁচ দিন ছিল তাদের প্রস্তুত করার লড়াই।’ ক্যাম্পের কিছু কিছু অনুশীলন ছিল গোপনীয় পর্যায়ে; সংবাদকর্মীদেরও সেটি দেখার সুযোগ দেওয়া হয়নি। খেলোয়াড়রা নতুন নতুন কিছু বিষয় নিয়ে যে কাজ করেছেন, তার ব্যাখ্যাও করেছেন হাথুরু, ‘আমরা অনুশীলনে প্রথমবারের মতো বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি, যেগুলো গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। যেখানে ছেলেরা শেষ বল পর্যন্ত নিজেদের ইনটেনসিটি দেখিয়েছে।’ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে দুদলের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার বড় আভাস মিলেছে। কোচ হিসেবে বিষয়টি কীভাবে দেখেন হাথুরু, ‘প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে আমার তেমন বড় ধারণা নেই। বিগত কয়েক বছর মুখোমুখি দেখায় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। বেশ ভালো ক্রিকেটও খেলেছে। আমার মনে হয়, তাদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং হবে। একই সঙ্গে সম্প্রতি ওদের বিপক্ষে আমরা (বাংলাদেশ) সফলও। তাই আমরা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মাথা ঘামাচ্ছি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙ্গে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১০

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১১

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১২

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৪

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৫

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৬

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৭

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১৯

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

২০
X