স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৮:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

মেসির গোলে অস্ট্রেলিয়াকে হারাল আর্জেন্টিনা

অস্ট্রেলিয়ার গোলমুখে মেসির হানা, প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছে। ছবি : ইন্টারনেট
অস্ট্রেলিয়ার গোলমুখে মেসির হানা, প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে জিতেছে। ছবি : ইন্টারনেট

মাত্র ৮০ সেকেন্ডের মাথায় অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করলেন লিওনেল মেসি। এটি তার ক্যারিয়ারের দ্রুততম গোল। পরে গেরমান পাতসেয়া আরও একটি গোল করেন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রদর্শনী ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ২-০ গোলে। চীনের বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে মেসির খেলা দেখতে উপচে পড়া ভিড় ছিল লক্ষ্য করার মতো। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ান ডিফেন্ডারের ভুলে বল পান এঞ্জো ফার্নান্দেস। তিনি বল বাড়িয়ে দেন বক্সের বাইরে থাকা মেসিকে। অসাধারণ দক্ষতায় বল ধরে দুই অজি ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন তিনি। ম্যাচের বয়স তখন ১ মিনিট ২০ সেকেন্ড। এই গোলের মাধ্যমে বিরল একটি রেকর্ড গড়েছেন মেসি। প্রথম মিনিট ছাড়া ২ থেকে ৯০ পর্যন্ত প্রতিটি মিনিটে গোল করলেন তিনি। এখন কেবল প্রথম মিনিটেই কোনো গোল নেই তার। চীনের বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই মেসির গোল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শকরা। আর্জেন্টিনার কিংবদন্তি গোল করার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে উল্লাস শুরু হয়। সতীর্থরাও মেসিকে নিয়ে উৎসবে মাতেন। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে মোট ১০২৮টি ম্যাচে ৮০৭টি গোল করেছেন মেসি। অ্যাসিস্ট করেছেন ৩৩৮টিতে। সব মিলিয়ে ১১৪৫টি গোলের পেছনে অবদান রেখেছেন মেসি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠজুড়ে পাসিং ফুটবল খেলেছে আর্জেন্টিনা। প্রথম ২৫ মিনিটে আর্জেন্টিনার দখলে বল ছিল ৭৮ শতাংশ, বিপরীতে অস্ট্রেলিয়ার দখলে ছিল মাত্র ২১ শতাংশ বল। প্রথমার্ধের ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও করতে পারতেন মেসি। রদ্রিগো ডি পলের থ্রো পাস ধরে গোলরক্ষককে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন গেরমান পাৎসেয়া। ডি পলের ক্রসে দারুণ এক হেডে গোলটি করেন তিনি। এরপর আরও কয়েকটি সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সফল হতে পারেনি। ইন্দোনেশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে ১৯ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X