ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৭:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

নাজমুল হোসেন শান্ত সত্যিই অধিনায়কত্ব ছাড়লেন

ব্যক্তিগত নয়, তবুও ‘ব্যক্তিগত’ই
নাজমুল হোসেন শান্ত সত্যিই অধিনায়কত্ব ছাড়লেন

টেস্ট সংস্করণের নেতৃত্ব ছেড়ে দিলেন নাজমুল হোসেন শান্ত। গুঞ্জন আগেই ভারি হয়েছিল; শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর এবার স্পষ্ট জানিয়ে দিলেন। সাদা পোশাকের ক্রিকেটে আর নেতৃত্ব দিতে চান না ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এমন সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলে জানিয়ে দেন তিনি। আবারও কিছুটা যে ‘ব্যক্তিগতও’, সেটাও মনে করিয়ে দিলেন। আপাতত অধিনায়কত্বের ভারমুক্ত নাজমুল হোসেন।

নেতৃত্বের ক্ষেত্রে লম্বা সময় থাকতে চেয়েছিলেন নাজমুল। সেজন্য টি-টোয়েন্টির ভার ছেড়েও দিয়েছিলেন। টেস্ট ও ওয়ানডেতে থাকতে চেয়েছিলেন। কিন্তু শ্রীলঙ্কা সফরের আগে হঠাৎ ওয়ানডের দায়িত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। তখন থেকেই বাকি সংস্করণও ছেড়ে দেওয়ার ভাবনা ছিল নাজমুলের। কলম্বোতে টেস্ট সিরিজ শেষ হতেই তিনি ঘোষণা দিলেন, ‘আমি বাংলাদেশ দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর এই দায়িত্ব পালন করতে চাই না। আমি সবাইকে পরিষ্কারভাবে বলতে চাই, এটা ব্যক্তিগত কোনো কিছু নয়। পুরোপুরি দলের ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি, এটায় দলের ভালো কিছুই হবে।’ ব্যক্তিগত না হলেও আবার অনেকটাই ব্যক্তিগতও। কেননা, নাজমুল একই ড্রেসিংরুমে তিন অধিনায়ক প্রথায় বিশ্বাসী নন। সেক্ষেত্রেই তার আপত্তিটা বেশি। সে কথা আনুষ্ঠানিকভাবেও জানিয়েছেন তিনি, ‘এই ড্রেসিংরুমে কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে, তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে।’ আর সে কারণেই নাকি তিনি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। তবে পুরো সিদ্ধান্তই দলের ভালো চেয়েছেন বলে নিয়েছেন—এমন দাবি তার, ‘দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে, তিনজন অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’ ওয়ানডে থেকে সরিয়ে দেওয়ায় রাগ কিংবা ক্ষোভ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি—এরকম কোনো আলোচনা হোক চান না নাজমুল। তিনি বারবার স্পষ্ট করে জানিয়েছেন, ‘আমি আশা করব, কেউ যেন এ রকম না মনে করে যে আমি ব্যক্তিগত কোনো কারণে বা রাগ থেকে সিদ্ধান্তটা নিয়েছি। এটা আমি নিশ্চিত করলাম এটা দলের ভালোর জন্য, এখানে ব্যক্তিগত কিছু নেই।’ নেতৃত্ব ছাড়ার গুঞ্জন আগেই ভারি হচ্ছিল। বোর্ডের সঙ্গে নাজমুলের সেসব নিয়ে আলাপও চলছিল। নাজমুলই বলেছিলেন, কদিন আগেই এই সিদ্ধান্তের কথা বিসিবিকে অবহিত করেন তিনি। গতকাল যা আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দিলেন। বলে রাখা ভালো, এই সফরে নাজমুলের সঙ্গী তার স্ত্রী-সন্তানও। সবার সঙ্গে আলাপ করেই এমন সিদ্ধান্তে পৌঁছান তিনি—সেটা নিশ্চিতই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X